IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> লাইফস্টাইল >> ইস্ত্রি ঝকঝকে রাখার সহজ ঘরোয়া টিপস

ইস্ত্রি ঝকঝকে রাখার সহজ ঘরোয়া টিপস

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পোশাক পরিপাটি ও ঝকঝকে থাকা খুব জরুরি। অফিসে নিয়মিত যাওয়া হোক বা বিয়ে, দাওয়াত বা বন্ধুদের সঙ্গে আড্ডা-ইস্ত্রি করা পোশাক আত্মবিশ্বাস বাড়ায়। তবে দীর্ঘ সময় ধরে ইস্ত্রি ব্যবহার করলে নিচে বা ধাতব অংশে কালচে বা পোড়া দাগ তৈরি হয়।

সাদা বা হালকা রঙের পোশাক ইস্ত্রি করতে গেলে এ ধরনের দাগ সমস্যা সৃষ্টি করে এবং সহজে মুছে যায় না। বেশির ভাগ ক্ষেত্রে মানুষ তখনই ইস্ত্রিটিকে বাতিলের খাতায় ফেলে দেন।

তবে ঘরোয়া কিছু উপায় দিয়ে সহজেই এই সমস্যার সমাধান করা যায়। এতে পোশাককে আবার ঝকঝকে করা সম্ভব এবং ইস্ত্রিটিও দীর্ঘদিন ব্যবহারযোগ্য রাখা যায়।

আসুন জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কীভাবে ইস্ত্রির দাগ তুলবেন-
১. ইস্ত্রির নীচের অংশে থাকা কালচে বা পোড়া দাগ দ্রুত দূর করতে পারে একমুঠো লবণ। প্রথমে ইস্ত্রিটিকে হালকা গরম করুন। ইস্ত্রি বোর্ডের উপর একটি খবরের কাগজ পেতে দিন এবং তার উপর লবণ ছড়িয়ে রাখুন। গরম ইস্ত্রিটিকে ধীরে ধীরে এই লবণের উপর চালিয়ে নিন। প্রায় দুই মিনিট পর ইস্ত্রি বন্ধ করুন। ইস্ত্রি স্বাভাবিক তাপমাত্রায় এলে ভিজে কাপড় দিয়ে অংশটি ভালো করে মুছে নিন। দেখবেন, সব দাগ উধাও হয়ে গেছে এবং ইস্ত্রি আবার ঝকঝকে হয়ে গেছে।

২. ইস্ত্রির ধাতব অংশে থাকা কালচে বা পোড়া দাগ মুছে দিতে পারেন টুথপেস্ট দিয়ে। দাগের উপর টুথপেস্ট লাগান এবং পেপার টাওয়েল দিয়ে আলতো করে ঘষুন। দাগ উঠে গেলে নরম ভিজে তোয়ালে দিয়ে পরিষ্কার করে ফেলুন।

৩. কাপড় ইস্ত্রি করার কারণে অনেক সময় ইস্ত্রির সোল প্লেটে কালো বা পোড়া দাগ জমে যায়। এমন ক্ষেত্রে কাপড়ে ভিনেগার দিয়ে ঘষে বা গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে তৈরি স্ক্রাব দিয়ে ঘষে দাগ তুলে ফেলা যায়। এছাড়া কালো দাগের ওপর তিন ভাগ বেকিং সোডার সঙ্গে এক ভাগ ভিনেগার মিশিয়ে রাখুন। খেয়াল রাখুন স্টিম হোল বা ইস্ত্রির ছিদ্রের মধ্যে যেন পেস্ট না যায়। কিছুক্ষণ অপেক্ষার পর কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করুন। দাগ উঠে যাবে এবং ইস্ত্রির সোল প্লেট আবার পরিষ্কার হয়ে যাবে।

৪. ইস্ত্রির ধাতব অংশে জমে থাকা কালো ময়লা দূর করতে ব্যবহার করুন গরম নাপা ধরনের ট্যাবলেট। ইস্ত্রিতে ট্যাবলেট গরম করে দাগের ওপর ঘষুন। কালো ময়লা নরম হয়ে গেলে মোটা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। এতে দাগ সহজেই চলে যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031