IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটক
Home >> লাইফস্টাইল >> হারবাল উপাদানেই তৈরি করুন গোল্ড ব্লিচ

হারবাল উপাদানেই তৈরি করুন গোল্ড ব্লিচ

ধূমকেতু নিউজ ডেস্ক : চেহারায় তাৎক্ষণিক জেল্লা দেয় গোল্ড ব্লিচ। শুধু মুখে নয় হাতে-পায়েও অনেকে ব্লিচ করে থাকেন। এজন্য সবাই বাজারচলতি ফেসিয়াল ব্লিচ ক্রিমগুলো ব্যবহার করে থাকেন। যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

এসব ব্লিচ ক্রিমে যে পরিমাণে ক্ষতিকর কেমিক্যাল থাকে; তাতে ত্বক অনেক সময় পুড়েও যায়। এর চেয়ে কিছু হারবাল উপাদান ব্যবহার করে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় গোল্ড ব্লিচ। এটি ব্যবহারে ত্বকের কালো দাগ-ছোপ ও ত্বকের অকালে বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তিও পাওয়া যায়।

বাড়িতে গোল্ড ব্লিচ তৈরি করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। একটি আলু, মুলতানি মাটি, মধু আর লেবু থাকলেই হবে। মুলতানি মাটি ত্বকের জন্য কতটা উপকারী তা সবারই কমবেশি জানা আছে। ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব কমায় মুলতানি মাটি।

অন্যদিকে আলু আর লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে দারুণ কার্যকরী। ত্বকের যেকোনো দাগ-ছোপ বা ডার্ক সার্কল কমাতে আলুর রস দারুণ কাজে দেয়। মধুতে রয়েছে ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা।

প্রাকৃতিক ব্লিচ তৈরির পদ্ধতি

একটা কাচের বাটিতে আধা চা চামচ মুলতানি মাটি নিন। এবার এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে আধা চা চামচের কম মধু মেশান।

এবার একটি মাঝারি মাপের আলু ভালো করে ধুয়ে খোসাসহ গ্রেট করে রস বের করে নিন। আলুর রসও মিশিয়ে নিন বাকি উপকরণের সঙ্গে।

যেভাবে ব্যবহার করবেন-

প্রথমে ভালো করে মুখ ধুয়ে নিন। রস বের করে নেওয়া আলু গ্রেট দিয়ে মুখ, গলা ও ঘাড় স্ক্রাব করে নিন। আপনি চাইলে সামান্য চিনি মেশাতে পারেন স্ক্রাব করার সময়ে।

আধা ঘণ্টা পর বাড়িতে তৈরি করা প্রাকৃতিক গোল্ডেন ব্লিচ মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে একটি পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে মুখ থেকে ব্লিচ তুলে ফেলুন। মুখ মুছে নিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ