IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটক
Home >> লাইফস্টাইল >> চুল লম্বা ও ঝলমলে করবে বিশেষ প্রোটিন প্যাক

চুল লম্বা ও ঝলমলে করবে বিশেষ প্রোটিন প্যাক

ধূমকেতু নিউজ ডেস্ক : চুল নিয়ে অনেকেরই দুশ্চিন্তার অন্ত নেই! প্রতিদিনের দূষণ ও অযত্নে চুল হয়ে যায় প্রাণহীন। এজন্য চুলের নিয়মিত পরিচর্যা করার বিকল্প নেই।

অনেকেই হয়ত চুল পরিচর্যা করতে বিউটি পার্লারে গিয়ে থাকেন। তবে সেখানে বিভিন্ন কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করে। যার ফলে আপনার চুল তাৎক্ষণিকভাবে ঝলমলে হয়ে উঠলেও তা ভেতর থেকে পুষ্টিহীন থাকে।

এজন্য ঘরেই রূপচর্চার পাশাপাশি চুলেরও যত্ন নিন। আর জানেন তো, চুল ভেতর থেকে পুষ্ট করতে প্রোটিন প্যাক কতটা কার্যকরী! চুল তৈরি হয় কেরাটিন আর অ্যামিনো অ্যাসিড দিয়ে- এগুলোই হলো প্রোটিন।

অতিরিক্ত কেমিক্যাল, দূষণের প্রভাব, গরম বা রোদে দীর্ঘক্ষণ থাকার ফলে চুলের প্রোটিন ভেঙে যায়। তখনই গোড়া থেকে দুর্বল হয়ে যায় চুল ও ঝরে পড়তে থাকে। এ ছাড়াও খাবারে প্রয়োজনীয় পুষ্টির অভাবেও চুল পড়ে যায় ও নতুন চুল গজায় না।

তাই চুলের স্বাস্থ্য ফেরাতে ঘরোয়া প্রোটিন প্যাক ব্যবহার করুন। হাতের কাছে থাকা বিভিন্ন উপাদান দিয়েই চুলের যত্ন নেওয়া সম্ভব-

ডিম প্রোটিনে ভরপুর, যা চুলের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য ডিমের কুসুম, নারকেল বা অলিভ অয়েল ও মধুর প্যাক তৈরি করে নিন। এর সঙ্গে অ্যাসেনশিয়াল অয়েলও মিশিয়ে নিন। পুরো মাথায় ও স্ক্যাল্পে এ প্যাক ব্যবহার করুন আধা ঘণ্টার জন্য।

এরপর চুলে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করুন। খুশকির সমস্যা থাকলে এতে লেবুর রসও মেশাতে পারেন। সপ্তাহে একবার লাগাতে পারেন এ প্যাক। যারা ডিমের গন্ধ পছন্দ করেন না; তারা দই দিয়ে এ প্যাক তৈরি করে নিতে পারেন।

এ ছাড়াও নারকেলের দুধ হালকা একটু গরম করে পুরো চুলে মাখিয়ে নিন ভালো করে। তারপর গরম পানিতে ডুবিয়ে নিংড়ে নেওয়া তোয়ালে মাথায় জড়িয়ে রেখে দিন আধা ঘণ্টার জন্য। তারপর চুলে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করুন।

কয়েক সপ্তাহ প্রোটিন প্যাক ব্যবহার করার পরই পার্থক্য বুঝতে পারবেন। চুল পড়া বন্ধ হবে, সেইসঙ্গে নতুন চুলও গজাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ