IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলা
Home >> লাইফস্টাইল >> ছুটির দিনে লেবু পাতায় মাংসের সুস্বাদু কোরমা

ছুটির দিনে লেবু পাতায় মাংসের সুস্বাদু কোরমা

ধূমকেতু নিউজ ডেস্ক : মাংস বিভিন্নভাবে রান্না করা যায়। তার মধ্যে ভুনা ও ঝোলই বেশি খাওয়া হয়। ছুটির দিন মানেই তো ভালো-মন্দ খাওয়া! আজ তবে স্বাদ বদলাতে রান্না করুন লেবু পাতায় মাংসের কোরমা।

কোরমা মুঘলদের সঙ্গে ভারতবর্ষে প্রবেশ করে সুদূর মধ্য এশিয়া থেকে ইরান, তুরস্ক, আজারবাইজান, উজবেকিস্তানসহ মধ্য এশিয়ার অনেক জায়গায় বিশেষভাবে জনপ্রিয়। যদিও দেশভেদে রান্নায় আছে বৈচিত্র্য।

লেবু পাতার ঘ্রাণ মাংসের কোরমার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। এর অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক রেসিপি—

উপকরণ
১. গরুর মাংস ১ কেজি
২. তেল ১ কাপ
৩. পেঁয়াজ কুচি ২ কাপ
৪. মেথি ১ চা চামচ
৫. আদা বাটা ১ চা চামচ
৬. রসুন বাটা ১ চা চামচ
৭. এলাচ ৫টি
৮. দারুচিনি ৪টি (মাঝারি)
৯. লবণ পরিমাণমতো
১০. পানি ১ লিটার
১১. কাঁচা মরিচ ১০টি
১২. লেবু পাতা ৫টি

পদ্ধতি: গরম তেলে মেথি হালকা করে ভাজুন। এরপর একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে নাড়ুন।

একটু কষানো হয়ে গেলে গরুর মাংস ও পানি ঢেলে দিন। হালকা আঁচে ৪০ মিনিট রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়।

মাংস সেদ্ধ হয়ে গেলে নামানোর ৫ মিনিট আগে কাঁচা মরিচ, লেবু পাতা ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল মজাদার লেবুপাতায় গরুর মাংসের কোরমা।

ভাত কিংবা রুটি-পরোটার সঙ্গে বেশ মানিয়ে যায় মজাদার এ কোরমা। চাইলে খাসির মাংস দিয়েও একই উপায়ে তৈরি করে নিতে পারেন মাংসের কোরমা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ