IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলা
Home >> লাইফস্টাইল >> আক্কেল দাঁতের ব্যথা কমানোর উপায়

আক্কেল দাঁতের ব্যথা কমানোর উপায়


ধূমকেতু নিউজ ডেস্ক : দাঁতের ব্যথা সবসময়ই কষ্টকর। তবে আক্কেল দাঁতের ব্যথায় বেশ কয়েকদিন ভুগতে হয়। আক্কেল দাঁতে ব্যথা হলে অসহ্য যন্ত্রণায় জ্বরসহ গলা, কানে ব্যথাসহ গিলতে অসুবিধা হয়। প্রাপ্তবয়স্ক সবাইকেই আক্কেল দাঁতের ব্যথা সহ্য করতে হয়।

আক্কেল দাঁত ওঠার সময় অনেকের আবার অপারেশন করতে হয়। সবকিছু মিলিয়ে কঠিন সময় পার করেন ভুক্তভোগীরা। এজন্য আক্কেল দাঁতের ব্যথাসহ দাঁতের যেকোনো যন্ত্রণা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন ঘরোয়া উপায়ে। জেনে নিন করণীয়-

দাঁত ব্যথা দূর করতে লবণ জল দিয়ে কুলি করা উপকারী। এজন্য হালকা গরম পানিতে সোডিয়াম ক্লোরাইড যোগ করে কুলি করুন। এতে মুখের ভেতরের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয়। দাঁত ও মাড়ি সুস্থ রাখে লবণ পানি।

অনেক সময় আক্কেল দাঁতের কারণে অন্য দাঁতে ব্যথা শুরু হয়। এসময় লবণ পানি দিয়ে কুলি করলে ব্যথা থেকে মুক্তি মেলে। দাঁত, মাড়ি, গলায় ব্যথা কমাতে খুব ভালো কাজ করে লবণ পানি।

পুদিনা পাতার অনেক স্বাস্থ্যগুণ আছে। এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকে, যা ব্যথা কমাতে সহায়তা করে। পুদিনা পাতার রসে এক টুকরো তুলো ভিজিয়ে মাড়িতে লাগান। গরম গরম পুদিনা পাতার চা পান করলেও সুফল মিলবে।

লবঙ্গ প্রদাহনাশক হিসেবে কাজ করে। শুধু দাঁত নয় শরীরের যেকোনো স্থানের ব্যথা মুহূর্তেই কমাতে পারে লবঙ্গের তেল। এ তেলে অ্যানালজেসিক বৈশিষ্ট্য আছে, যা দাঁতের ব্যথা কমায়।

এ ছাড়াও লবঙ্গের তেল ব্যাকটেরিয়া ধ্বংস করে। বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমায়। ব্যথা উপশম করতে লবঙ্গ তেল দাঁতের আক্রান্ত স্থানে ব্যবহার করুন। আস্ত লবঙ্গ পানিতে ফুটিয়ে কুলকুচিও করতে পারেন। এতে ব্যথা থেকে মুক্তি মিলবে।

প্রাকৃতিক ভেষজ অ্যালোভেরায় আছে হাজারো উপকারিতা। আক্কেল দাঁতের ব্যথাও মুহূর্তে কমিয়ে দিতে পারে এর গুনাগুণ। এ ছাড়াও দাঁতের ফোলাভাব দূর করে। দাঁতের গোড়ায় অ্যালোভেরা জেল ব্যবহার করলে মুহূর্তেই ওই অংশটি ঠান্ডা হয়ে ব্যথা কমতে শুরু করবে।

আদা এবং রসুন বাটা ব্যবহার করতে পারেন মাড়িতে। এ দুই উপাদানে থাকা বিভিন্ন সংক্রমণবিরোধী উপাদান প্রদাহ কমায় এবং জীবাণু ধ্বংস করে।

কাঁচা হলুদে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান দাঁত ব্যথা মুহূর্তেই কমাতে পারে। এজন্য আস্ত লবঙ্গ ২টি এবং এক টুকরো কাঁচা হলুদ কুচি করে গরম পানিতে ফুটিয়ে নিন। এরপর হালকা ঠান্ডা করে ওই পানি দিয়ে মুখ কুলকুচি করুন। দিনে কয়েকবার করলে ব্যথা কমতে শুরু করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ