IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> লাইফস্টাইল >> ত্বকের জন্য চাই বাড়তি যত্ন

ত্বকের জন্য চাই বাড়তি যত্ন

ধূমকেতু নিউজ ডেস্ক : কিছু দিন পরেই পহেলা বৈশাখ। বাঙালির উত্তেজনার কোন শেষ নেই এই দিনটিকে ঘিরে। পহেলা বৈশাখে পোশাকের পাশাপাশি সাজের ক্ষেত্রেও চাই রঙিন ছোঁয়া। তাই আগে থেকে চাই সবকিছুতে বাড়তি প্রস্তুতি। যাতে বৈশাখের সকালে খুব সহজে সেজে নেওয়া যায়। ত্বকের পাশাপাশি যত্ন নেয়া প্রয়োজন চুলেও।

পহেলা বৈশাখের আগে ত্বকের যত্ন কেমন হওয়া দরকার, আজকের আয়োজনে থাকছে সেই সর্ম্পকে কিছু পরামর্শ-

মুখের যত্নে

ফেসিয়ালের বিকল্প নেই ত্বক পরিষ্কার, উজ্জ্বলতা ও টানটান ভাব বজায় রাখতে। দুই দিন আগেই ত্বকের ধরন অনুযায়ী নির্দিষ্ট কোন ফেসিয়াল করে নিতে পারেন। শোবার আগে শসা, আলুর রস ও গোলাপজলের প্যাক ব্যবহার করুন যদি চোখের নিচে কালো দাগ থাকে। কয়েকদিনের মধ্যে দেখবেন উজ্জ্বলতা বাড়ছে। মুখের দাগ কমাতে নিম ও চন্দন বাটা একসঙ্গে মেখে ত্বকে লাগাতে পারেন। রোদে পোড়া দাগ দূর করতে মসুর ডালের গুঁড়ো, কাঁচা দুধ, আলুর রস পেস্ট করে মুখে ২০ মিনিট লাগিয়ে রাখুন। পরিষ্কার পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এক সপ্তাহ আগে থেকে একদিন পর পর ত্বকের ধরন অনুযায়ী প্যাক লাগাতে পারেন। ঠোঁটের উজ্জ্বলতা বাড়াতে আমন্ড তেল, দুধের সর ও মধু মিশিয়ে নিয়মিত শোবার আগে ব্যবহার করুন। এছাড়া দিনের বেলাতেও ঠোঁটে লিপবাম লাগাতে ভুলবেন না।

তৈলাক্ত ত্বকে

যাদের ত্বক তৈলাক্ত, তারা গ্লাইকোলিক ও সেলিসাইলিক এসিডযুক্ত ফেইস ক্লিনজার ব্যবহার করুন। গরম বলে ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন ব্যবহার করবেন না, এই ধারণা একেবারে ভুল। ওয়াটার বেইজ ও সেবাম রেগুলেটর ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করুন।

সানস্ক্রিন

এই সময় শরীরের অনাবৃত অংশগুলো অন্যান্য অংশ থেকে একটু কালো দেখায়। এ কারণে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। অন্তত দুই ঘণ্টা পর।

চুল

নিয়মিত চুলের যত্ন নিতে হবে উজ্জ্বল চুলের জন্য। সপ্তাহে একদিন হালকা গরম নারকেল তেল চুলে ম্যাসাজ করুন। সকালে ভালো করে শ্যাম্পু ও কন্ডিশনিং করে নিন। চুল যদি শুষ্ক ও রুক্ষ হয় এক কাপ দুধে একটা ডিম ভালো করে ফেটিয়ে সঙ্গে দুই টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন করতে পারেন।

হাত-পা

ঘরে বসেই ম্যানিকিউর ও পেডিকিউর করতে পারেন হাত ও পায়ের যত্নে। প্রথমে পছন্দমতো শেপে কেটে নিন হাত-পায়ের নখগুলো। একটি পাত্রে গরম পানিতে শ্যাম্পু, লবণ ও লেবুর রস মিশিয়ে তাতে হাত ও পা ১০ মিনিট ডুবিয়ে রাখুন। ব্রাশ দিয়ে নখের গোড়ায় জমে থাকা ময়লা পরিষ্কার করুন। এরপর স্ক্র্যাবার দিয়ে কিছুক্ষণ মাসাজ করে ধুয়ে প্যাক লাগান। মুলতানি মাটি, মধু ও গোলাপজলের পেস্ট মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। এরপর ময়েশ্চারাইজার মেখে নিন।

মেকআপ

বৈশাখের দিনটিতে মেকআপের ক্ষেত্রে হালকা বেজের মেকআপ ব্যবহার করুন। এটি আপনাকে সতেজ রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31