IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ইফতারে ডাবের পানি কতটা উপকারী?

ইফতারে ডাবের পানি কতটা উপকারী?

ধূমকেতু প্রতিবেদক : এই রমজানে প্রচণ্ড দাবদাহ। কয়েকদিন ধরে অসহনীয় গরম। শরীর ঘামছে। বেরিয়ে যাচ্ছে পানি। তাই শরীরে পানির যোগান ঠিক রাখতে ডাবের পানি অত্যন্ত উপকারী ও প্রাকৃতিক পানীয়। আর তাই রোজাদাররা ঈফতারে রাখছেন কচি ডাব। সন্ধ্যয় ইফতারে তৃষ্ণা মেটাতে অনেক পানীয় চোখের সামনে আসতে পারে। অবে অন্যদিকে না তাকিয়ে আস্থা রাখা যায় শুধুই ডাবের পানিতে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন, গরমে একটু পরপর পানি পান করতে হয়। সেক্ষেত্রে তাপরোধী ফ্লাস্কে সাথে রাখা যেতে পারে ডাবের পানি। চলতি পথে একটু একটু করে ডাবের পানি পান শরীর চাঙ্গা রাখে। গরমে শরীর থেকে প্রচুর ঘাম ঝরে। এতে অনেক খনিজ উপাদান ও লবণ বের হয়ে যায় শরীর থেকে। তাই ডাবের পানির ওপর আস্থা রাখা যায় সব সময়। রাস্তাঘাটে গরমকালে অনেকরকম পানীয় দেখা যায়।

যেমন, লেবুর শরবত, কমলা লেবুর শরবত। কিন্তু ওই লেবু যে পানির সাথে মেশানো হয় তার উৎস ভাল স্থান নয়। অথচ ডাব পুরোপুরি প্রাকৃতিক এবং সুরক্ষিত। গরম থেকে রেহাই পেতে অনেকেই নানা রকম কোমল পানীয় পান করেন। কিন্তু এসব পানীয় শরীরের উপকার না করে বরং অপকার করতে পারে। কোমল পানীয়তে থাকা ক্যাফেইন, সুগার, অ্যালুমিনিয়াম, ফসফরিক এসিড ও কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। এগুলো মূলত দেহের ক্ষতি করে। ডাবের পানিতে আছে শরীরের জন্য উপকারী পাঁচটি উপাদান- ক্যালসিয়া, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও সোডিয়াম। বাইরে থেকে বাসায় ফেরার পর এক গ্লাস ডাবের পানি তাৎক্ষণিকভাবে শরীরকে চাঙ্গা করে। একজন সাইক্লিস্ট এর জন্য জন্য ডাবের পানি বাধ্যতামূলক। সাইকেল চালানোর পর শরীরে পানির চাহিদা পুরোপুরি মেটাবে ডাবের পানি। শরীরের মিনারেল ও ভিটামিনের অভাব তাৎক্ষণিক মেটায় ডাবের পানি। শুধূ গরমকালে নয়, প্রতিদিন ডাবের পানি পানে প্রাণশক্তি, অনুভব করা যায়।

গরমের কারণে ঘামাচি হলে অথবা ত্বক পুড়ে গেলে ডাবের পানি লাগালে আরাম পাওয়া যায়। অনেক সময় ক্লান্তি বা অতিরিক্ত কাজের চাপে মাথাব্যথা হয়। ডাবের পানি এ ধরনের ক্লান্তি দূর করতে সাহায্য করে, মানসিক চাপ কমায়। হঠাৎ শুরু হওয়া মাথাব্যথা থেকে দেয় ঝটপট মুক্তি। নগরীর বাজার এবং আশপাশের বিভিন্ন স্থানে ডাব পাওয়া যায়। এমনকি ভ্যানে ফেরি করে অনেক ব্যবসায়ি ডাব বিক্রি করেন। রাজশাহীতে স্থানীয়ভাবে প্রচুর ডাবগাছ রয়েছে। তবুও এখানে পুঠিয়া নাটোর, চারঘাট হতে এখানে প্রতিদিনই ডাব আসে। এই ফলটি সারাবছরই পাওয়া যায়। নগরীতে প্রতিটি ডাব বিক্রি হয় ৩০ থেকে ৪০ টাকায়। ডাব থেকে নারিকেল হয়। প্রতি পিছ নারিকেলের দাম ৬০-৮০ টাকা। নারিকেলের ছোবড়া দিয়ে টুপি, তোষক এবং গদি তৈরির কাজে ব্যবহৃত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ