IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলাল
Home >> লাইফস্টাইল >> ইফতারে বাঙ্গির যত উপকারিতা

ইফতারে বাঙ্গির যত উপকারিতা

ধূমকেতু নিউজ ডেস্ক : বাঙ্গি স্বাস্থ্যকর ফল। কাঁচা বাঙ্গি সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। বাঙ্গিতে আমিষ, ফ্যাটি অ্যাসিড ও খনিজ লবণ আছে। মূত্রস্বল্পতা কিংবা ক্ষুধামান্দ্য দূর করতে পারে বাঙ্গি।

বাঙ্গির অপর নাম খরমুজ, কাঁকুড়, ফুটি বা বানি। দেশের প্রায় সব এলাকায় গ্রীষ্মকালে বাঙ্গি জন্মে। বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যা রক্ত তৈরিতে সাহায্য করে। করোনাকালে বাঙ্গি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে বলে মনে করেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান পুষ্টিবিদ সুফিয়া খাতুন হেলেন।

তিনি বলেন, পুষ্টিগুণে ভরপুর ফল বাঙ্গি। ইফতারে বাঙ্গি স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। এটি সালাদ বা শরবত হিসেবে রাখা যায়। বাঙ্গিতে প্রচুর পরিমাণ ভিটমিন-বি থাকে, যা মাথার চুল পড়া বন্ধ এবং নতুন চুল গজাতে সাহায্য করে। গরমকালে বাঙ্গি অনেকগুলো রোগ থেকে সুরক্ষা দিয়ে থাকে। সূর্য়ের তাপে চামড়া পুড়ে যাওয়া থেকে রক্ষা করে। গরমের কারণে হওয়া হিটস্ট্রক, উচ্চ রক্তচাপ, পানিশূন্যতা থেকে মুক্তি পেতে সহায়তা করে ফলটি।

তিনি বলেন, বাঙ্গিতে প্রচুর ক্যালরি রয়েছে। এতে খাদ্য উপাদান হিসেবে ক্যালসিয়াম, ভিটামিন-এ, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম যথেষ্ট পরিমাণে আছে। প্রতিদিনের ইফতারির খাদ্য তালিকায় বাঙ্গি রাখা হলে এসব উপাদান সহজেই পাওয়া যাবে।

করোনা মহামারীর কারণে সারা বিশ্বেই ইমিউনিটি বা রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। এজন্য প্রচুর পরিমাণে ভিটামিন সি, ডি ও মিনারেল জতীয় খবার খেতে বলা হচ্ছে। বাঙ্গিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি থাকায় এটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সুফিয়া খাতুন।

তিনি আরও বলেন, বাঙ্গি শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে। এজন্য গর্ভবর্তী মায়েরা ফলটি বেশি বেশি খেতে পারেন। বাজারের বিভিন্ন জুস না কিনে মৌসুমি ফলগুলো নিয়মিত খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। বাঙ্গিতে চিনির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীরাও খেতে পারবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাথে এটি ওজন কমাতে সহায়তা করবে।

বাঙ্গিতে প্রচুর পরিমাণে জলীয় অংশ এবং খাদ্য আঁশ থাকে। খাদ্য আঁশ হজম শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখে। অবসাদ বা বিষন্নতা কমাতে সহায়তা করে। এছাড়া মাংসপেশীতে হওয়া বিভিন্ন সমস্যা থেকেও সুরক্ষা দেয় বাঙ্গি। আমাদের দেশে কয়েক ধরনের বাঙ্গি পাওয়া যায়। সব বাঙ্গিতেই প্রায়ই একই ধরনের উপাদান রয়েছে। শিশুদেরও বাঙ্গির শরবত খাওয়ানো যেতে পারে। অনেক তৈরি খাবার বা বিদেশি ফলের চেয়ে দেশীয় সহজলভ্য ফল হিসেবে বাঙ্গি শরীরের জন্য অনেক উপকারি বলে মনে করেন এ পুষ্টিবিদ।

সূত্র: ডক্টর টিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031