IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> লাইফস্টাইল >> ইফতারে মজাদার দই-চিড়া তৈরি করবেন যেভাবে

ইফতারে মজাদার দই-চিড়া তৈরি করবেন যেভাবে

ধূমকেতু নিউজ ডেস্ক : গরমে সারাদিন রোজা রাখার পর ইফতারে পুষ্টিকর খাবার খাওয়ার বিকল্প নেই। এই করোনাকালে শরীরকে সুস্থ রাখতে মুখোরোচক ভাজা-পোড়া খাবার না খেয়ে বরং চেষ্টা করুন পুষ্টিকর খাবার কীভাবে সুস্বাদু করে তৈরি করা যায়।

তেমনই এক পুষ্টিকর খাবার হলো দই-চিড়া। সবাই কমবেশি জানেন, দই-চিড়া খেলে পেট ঠান্ডা থাকে। এ কারণে অনেক স্বাস্থ্য সচেতনরাই ইফতারে দই-চিড়া খেয়ে থাকেন।

পুষ্টিবিদদের মতে, চিড়ায় পটাশিয়াম ও সোডিয়াম কম থাকে। তাই কিডনি রোগীরা চিড়া খেতে পারেন। সিলিয়াক ডিজিজের রোগীদের জন্যও চিড়া খাওয়ার উপকারিতা রয়েছে। এ ছাড়াও দইয়ে থাকে প্রোবায়োটিক। যা অন্ত্রে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে।

চিড়া পেট ঠাণ্ডা করে, পানির অভাব পূরণ করে এবং একইসঙ্গে ক্ষুধাও মেটায়। দই-চিড়া এমন একটি খাবার, যা দ্রুত হজম হয়। ইফতারে এ খাবারটি খেলে শরীর নানাভাবে উপকৃত হয়ে থাকে। চলুন তবে জেনে নেওয়া যাক, সুস্বাদুভাবে দই-চিড়া তৈরি করার রেসেপি-

১. দুধ ১ লিটার
২. টক দই ১০০ গ্রাম
৩. কলা ১ টি
৪. ভেজা চিড়া ১/২ কাপ
৫. নারকেল কোড়ানো আধা কাপ
৬. লেবুর রসআধা চা চমচ
৭. পাকা আমের টুকরো (অপমনাল)
৮. কিসমিস ৪-৫টি
৯. লবণ স্বাদমতো
১০. সামান্য এলাচ গুঁড়ো এবং
১১. চিনি বা গুড় পরিমাণমতো

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে দুধ ঢেলে দিন। এরপর এতে টক দই, চিনি ও লবণ দিয়ে ১০-১৫ মিনিট নেড়ে ভালোভাবে মিশিয়ে নিন।

তারপর মিশ্রণটি ছেঁকে অন্য একটি পাত্রে রাখুন। তারপর গরম কোন জায়গায় ২-৩ ঘণ্টা রেখে দিন।

এরপর পাত্রটি ফ্রিজে রেখে ঠান্ডা করুন। এবার ভালো করে চিড়াগুলো ধুয়ে নিন। ফ্রিজ থেকে বের করে দেুদের মিশ্রণে চিড়াগুলো মিশিযে ফ্রিজে রেখে দিন এক ঘণ্টা।

এবার চিড়া বের করে কোড়ানো নারকেল মিশিয়ে আবারও ফ্রিজে রেখে দিন। ইফতারের আগে বের করে কলা, আম, এলাচ গুঁড়ো ও কিসমিস মিশিয়ে পরিবেশন করুন মজাদার দই-চিড়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31