IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ঘর থেকে মাছি দূর করার কৌশল

ঘর থেকে মাছি দূর করার কৌশল

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রত্যেকের বাড়িতেই কমবেশি মাছির উপদ্রব থেকেই থাকে। মাছি যে শুধু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, তা নয়। বরং এর চেয়েও বেশি ক্ষতি করে আমাদের স্বাস্থ্যের। মাছি সহজেই খাবারের উপর বসে থাকে।

ফলে খাবারে মাছি বসলে নানান রোগের সম্ভাবনা বেড়ে যায়। মাছি ব্যাকটেরিয়া এবং নানা ক্ষতিকর জীবাণু বহন করে থাকে। ময়লা, আবর্জনা, নর্দমা, মল-মূত্র ইত্যাদি বিভিন্ন নোংরা স্থানে মাছি বসে থাকে।

পরে সেই মাছিই খাবারের ওপরে বসলে সেই খাবার গ্রহণের ফলে শরীরে ব্যাকটেরিয়া ও জীবাণু সংক্রমণ হতে পারে। বিভিন্ন ধরনের খাবার যেগুলোতে শর্করা বেশি থাকে; মাছি এমন খাবারে বেশি আকৃষ্ট হয়। অতিরিক্ত পাকা বা পচা ফলে বসে মাছি।

ঘর থেকে মাছি দূর করার সবচেয়ে কার্যকরী উপায় হল ঘর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা। রোগ, জীবাণু বহনকারী এই পতঙ্গের উৎপাত থেকে মুক্তির আরও কিছু কৌশল আছে। জেনে নিন সেগুলো-

ফল ও শাক-সবজি ভালোভাবে ধুয়ে রাখুন। খাওয়া বা রান্নার আগে দু-তিনবার ধুয়ে নিতে হবে। নষ্ট হয়ে যাওয়া শাক-সবজি দ্রুত ফেলে দেন।

ঘরে বেশি পাকা ফল থাকলে; তা দ্রুত খেয়ে ফেলুন। সামান্য পচন ধরলেও বাড়িতে না-রেখে তা ফেলে দিন। অধিক পাকা ফল মাছিদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে।

বাড়ির বাইরে আবর্জনার স্তূপ থাকলে তা ঢেকে রাখুন। ঘন ঘন আবর্জনা সরিয়ে ফেললে মাছির উপদ্রব কমে যায়। মাছি এই আবর্জনার স্তূপেই ডিম পাড়ে। তাই আবর্জনা জমতে না-দেওয়াই ভালো।

রান্নাঘর পরিষ্কার রাখুন। ফ্রিজের নীচে ও এর আশপাশে পরিষ্কার রাখুন। রান্নাঘরে গ্যাস ও ওভেন পরিষ্কার রাখুন।

এ ছাড়াও বাসন মাজার ভেজা স্পঞ্জ, ঘর মোছার কাপড়, রান্নাঘর থেকে দূরে রাখুন। ফলের রস বা কৃত্রিম রং ও গন্ধযুক্ত খাবারের পাত্র সঙ্গে সঙ্গে ধুয়ে নিন।

মশাকে ফাঁদে ফেলতে একটি গ্লাসে সামান্য আপেল সিডার ভিনেগার নিন। এরপর গ্লাসের মুখটি সেলোফেন পেপার দিয়ে মুড়িয়ে দিন। এবার একটি টুথপিক দিয়ে সেলোফেন পেপারের মাঝে একটি ছিদ্র করুন।

এমন একটি ছিদ্র করুন যার মধ্য দিয়ে মাছি ঢুকতে পারবে ঠিকই কিন্তু বের হতে পারবে না। ভিনেগারের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে ভিতরে ঢুকে আটকে যাবে মাছি। যে স্থানে সবচেয়ে বেশি মাছির আনাগোনা লেগে থাকে, সেখানে এটি রাখুন।

মাছি দূর করা ও মেরে ফেলার অন্যতম কার্যকর উপায় হলো কাগজের চোঙা। একটি লম্বা জলের পাত্র বা ফুলদানিতে যেকোনো তরল পদার্থ ভরে নিন। এরপর কাগজ দিয়ে চোঙা বানিয়ে ওই পাত্রে রাখুন।

তরল পদার্থের প্রতি আকৃষ্ট হয়ে মাছি কাগজের চোঙা দিয়ে ভিতরে ঢুকবে। তবে বেরিয়ে আসতে পারবে না। মাছি বংশবিস্তারের স্থানে এমন ফাঁদ পাতুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31