IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> লাইফস্টাইল >> টপ নিউজ >> করোনার পর পেটের বিভিন্ন সমস্যা ঠেকাতে যা করবেন

করোনার পর পেটের বিভিন্ন সমস্যা ঠেকাতে যা করবেন

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরেও অনেকেই শারীরিক বিভিন্ন সমস্যায় নতুন করে ভুগছেন। ঠিক তেমনই অনেকের ক্ষেত্রেই করোনামুক্ত হওয়ার পর দেখা দিচ্ছে হজমের সমস্যা। এক্ষেত্রে অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যাসহ হজমজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন করোনা নেগেটিভ রোগীরা।

করোনা সংক্রমণ যে শুধু আমাদের রেসপিরেটরি সিস্টেমকেই আঘাত করে তা নয়। শরীরের অন্য়ান্য অঙ্গেও এর প্রভাব মারাত্মক হতে পারে। পোস্ট কোভিড উপসর্গের মধ্য়ে সবচেয়ে সাধারণ উপসর্গ এটি।

এর ফলে ব্লোটিং, অ্যাসিডিটি, অ্যাসিড রিফ্লাক্স, কোষ্ঠকাঠিন্য এবং এমনকি ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম (আইবিএস) এর মতো সমস্যাও সদ্য করোনা থেকে সুস্থ হওয়া রোগীর মধ্য়ে দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, গ্যাস্ট্রোইন্টেসটিনাল ট্র্যাক্টে কার্যকারিতায় সমস্যা হচ্ছে। এর সঙ্গে লিভার, অগ্নাশয় এবং গল ব্লাডারেও তার প্রভাব পড়ছে। এসব অঙ্গগুলো তাদের কাজ সঠিকভাবে করতে পারছে না।

এমনকি হজমজনিত এসব সমস্যার মাত্রারিক্ত প্রভাবে রোগীর জিআই ট্র্যাক্টে রক্তক্ষরণ পর্যন্তও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে রক্তজালিকায় রক্ত জমাট বেঁধেও থাকতে পারে। যার ফল ভয়ানক হতে পারে।

তাই করোনা থেকে সুস্থ হয়ে উঠরেও পেটের যত্ন নিতে হবে রোগীকে। করোনামুক্ত হওয়ার পরে যদি কয়েকটি উপসর্গ শরীরে দেখা দেয়; তাহলে অবশ্য়ই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জেনে নিন লক্ষণগুলো-

অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা
খাবার ইচ্ছে কমে যাওয়া বা বেড়ে যাওয়া
পেটের উপরের অংশে ব্যথা করা
কোষ্ঠকাঠিন্যে ভোগা
ডায়রিয়া হওয়া
বমি বমি ভাব বা বমি করা
জিআই রক্তক্ষরণ
অন্ত্রে প্রদ্রাহ

গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাস জিআই ট্র্য়াক্টে প্রবেশ করলে; পেটের মাইক্রোবায়োটিয়া পরিবর্তন করে দিতে পারে। এর ফলে স্নায়ুতেও প্রভাব পড়ে। জেনে নিন করোনা পরবর্তী সময়ে পেটের নানা সমস্যা থেকে বাঁচতে যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি-

যেকোনো ইমিউন বুস্টার ওষুধ খাওয়া বন্ধ করুন।
আপনার খাদ্যতালিকায় খুব হালকা খাবার রাখুন। শাক-সবজি বেশি রাখুন।
একেবারেই ফাস্ট ফুড খাবেন না।
প্রতিদিন শরীরচর্চা করুন।
ডায়েটে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক যোগ করুন। এজন্য টক দই খেতে পারেন।
প্রতিদিন অন্তত ২-৩ লিটার পানি পান করুন।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খান। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
ফ্ল্যাক্স সিড, আমন্ড, কাঠবাদাম, চিয়া সিড এবং অন্য়ান্য় সামুদ্রিক খাবার খেতে পারেন।
ডায়েটে জিঙ্কও যোগ করুন। প্রোটিন যেন অবশ্য়ই থাকে।
এ ছাড়াও দুধ (বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে), ডাল, সোয়া, চিকেন, মাছ এবং ডিম খান।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031