IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> লাইফস্টাইল >> টপ নিউজ >> নাকের দু’পাশে চশমার দাগ দূর করতে

নাকের দু’পাশে চশমার দাগ দূর করতে

ধূমকেতু নিউজ ডেস্ক : কেউ চশমা পরেন চোখে স্পষ্ট দেখার জন্য, কেউ আবার ফ্যাশনের খাতিরে পরেন। তবে নিয়মিত চশমা পরলে নাকের দু’পাশে দাগ পড়ে যায়। দীর্ঘদিন চশমা পরার কারণে একসময় এই দাগ আরও গাঢ় হয়ে চিরস্থায়ী হতে পারে।

তাই প্রাথমিক অবস্থায় এই দাগ দূর করা জরুরি। তবে কীভাবে দূর করবেন এই দাগ? প্রাকৃতিক উপাদান দিয়েই এই দাগ দূর করা যায়। জেনে নিন উপায়-

লেবু ও মধুর মিশ্রণ মিশিয়ে ব্যবহার করতে পারেন চশমার দাগ। লেবুর রসে প্রাকৃতিক ব্লিচ উপাদান থাকে। যা যেকোনো দাগ তুলতে পারে।

এজন্য এক চা চামচ লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে নিন। মধু ত্বককে আর্দ্র রাখে। নিয়মিত এই মিশ্রণ ব্যবহারে দাগ দূর হবে।

কমলালেবুর খোসা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কমলালেবুর খোসা গুঁড়ো করে তার সঙ্গে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন।

এরপর তা নাকের দু’পাশে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। চশমার দাগ চলে যাবে। ত্বকও ভালো থাকবে।

অ্যালোভেরা জেল যেকোনো দাগ দূর করতে পারে। এজন্য অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিন। সেটি আঙুলে করে নিয়ে নাকে চশমার দাগের উপর লাগান

এরপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত অ্যালোভেরা ব্যবহারে আস্তে আস্তে দাগ উঠে যাবে। আপনার ত্বকও ভালো থাকবে।

শসার রস ব্যবহারেও দাগ দূর করতে পারেন। এজন্য শসার রস নাকের দু’পাশে লাগিয়ে রাখুন। শসার টুকরোও ব্যবহার করতে পারেন। নিয়মিত করলে ফল পাবেন আপনিই।

আলুর রসেও প্রাকৃতিক ব্লিচ উপাদান আছে। ত্বকের যেকোনো দাগ দূর করতে পারে আলুর রস। এজন্য আলু কুচি করে কেটে বেটে নিন।

আঙুলে করে আলুর রস নাকের দু’পাশের দাগের উপর লাগান। ১০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন আলুর রস লাগালেই ত্বকের বিভিন্ন দাগছোপ দূর হয়ে যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031