IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভ
Home >> লাইফস্টাইল >> আজকের রাশিফল

আজকের রাশিফল

রাশিফল

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: আজকের দিনে অনেক নতুন বন্ধু হবে। মাইগ্রেনের রোগিদের যা খাওয়া উচিত নয়, তা না খাওয়াই ভালো। টিভি দেখতে গিয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলে যাবেন। বাচ্চাদের জন্য গর্ব অনুভব করবেন। আজকের দিনে সন্তানদের সাহায্যে আর্থিক সুবিধা লাভ করবেন।

বৃষ: আজকের দিনে ভ্রমণ ক্লান্তিকর হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে পরিবারের সকলের সঙ্গে ঝামেলা হতে পারে। বিবাহিত সম্পর্ক মধুর হবে। নতুন খাতে বিনিয়োগের পূর্বে ভালো করে ভেবে নেবেন।

মিথুন: পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটান। সুখ সুখ করে বেশি ভেঙ্গে পড়বেন না। এটা জানবেন যে আপনার হতাশার থেকে সুখ আপনাকে অনেক বেশি আনন্দ দেবে। চিন্তা ভাবনা না করে, কাউকে অর্থ ঋণ না দেওয়াই ভালো।

কর্কট: ভালোবাসার মানুষের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করলেও, আপনার কাজ থাকায় আর যাওয়া হবে না। আপনার মিষ্টি স্বভাবে জীবনে খুশির মুহূর্ত বয়ে আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিলে মনকে শান্ত রাখুন। পড়াশুনা বা কাজের প্রয়োজনে বাড়ি থেকে দূরে গিয়ে থাকলে, আপনার পয়সা নষ্ট করছে এমন লোকজন এড়িয়ে চলুন।

সিংহ: এই রাশির বাচ্চারা পড়াশুনা অপেক্ষা খেলাধূলায় বেশি মন দেবে আজকের দিনে। আপনার মেধার জোরে সবকিছু জয় করতে পারবেন। কাজের জায়গায় সাফল্য আসবে। সারাদিন খুশিতে কাটবে। খরচ বাঁচান, শুধুমাত্র প্রয়োজনের জিনিস কিনুন।

কন্যা: জীবনের বেশিরভাগ সময়টা শিশুদের সঙ্গে কাটাতে পারেন। দীর্ঘ সময়ের সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। চারপাশের ঘটনার দিকে লক্ষ্য রাখুন। অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করে লাভবান হবেন।

তুলা: অনেক দিনের অর্থ সঞ্চয়ের পরিকল্পনা আজকের দিনে বাস্তব রূপ পাবে। আজকের দিনে স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত হবেন না। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করতে পারেন আজকের দিনে। চারপাশের মানুষ আপনার মনোবল অনেকটাই বাড়িয়ে তুলবে।

বৃশ্চিক: ব্যস্ততার মধ্যে ছিলেন যারা, তারা আজকের দিনে নিজেদের জন্য অনেকটা সময় পাবেন। আজকের দিনে আপনার অসাধারণ কিছু করার ক্ষমতা থাকবে। বিবাহিত জীবন সুখের হবে। আজ এই রাশির ব্যক্তিদের জমি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে।

ধনু: আজ এই রাশির ব্যক্তিদের বিবাহিত জীবন সুখের হবে। আজকের দিনে এই রাশির ব্যক্তিরা তাদের শ্বশুরবাড়ির লোকেদের থেকে অনেকে সুবিধা পাবেন। কোন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের নজরে পড়বেন আপনি।

মকর: স্ত্রীয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন। এই রাশির বয়স্ক ব্যক্তিদের তাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। পার্টিতে বন্ধুদের সঙ্গে প্রচুর অর্থ ব্যয় করার পরও আপনার অর্থ ভান্ডারে টান পড়বে না।

কুম্ভ: আপনার নতুন পরিকল্পনার বিষয়ে সকলে উৎসাহ দেখাবে। আজকের দিনে স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত হবেন না। কোন খাতে বিনিয়োগের পূর্বে ভালো করে দেখে নেবেন। চারপাশের মানুষ আপনার মনোবল অনেকটাই বাড়িয়ে তুলবে।

মীন: ভালোবাসার মানুষের সঙ্গে চমৎকার ভ্রমণের সুযোগ রয়েছে। পরিবারের লোকদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে জড়িয়ে থাকলে, অর্থ সংক্রান্ত বিষয়ে ভালো করে সতর্ক থাকুন। ভালোবাসার মানুষের ইচ্ছা আজকের দিনে পূরণ করতে পারবেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930