IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> লিড নিউজ >> শিক্ষা >> বন্যায় স্থগিত হওয়া এইচএসসির তিন বিষয়ের পরীক্ষার তারিখ ঘোষণা

বন্যায় স্থগিত হওয়া এইচএসসির তিন বিষয়ের পরীক্ষার তারিখ ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার তিনটি বিষয়ের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সকালে অনুষ্ঠিত হবে এসব বিষয়ের পরীক্ষা।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ওইদিন সকাল ১০টা থেকে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা একযোগে নেওয়া হবে।

এর আগে এসব পরীক্ষার তারিখ নির্ধারণ ছিল ১০ জুলাই। তবে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ৯ জুলাই সন্ধ্যায় বোর্ড কর্তৃপক্ষ তা স্থগিতের ঘোষণা দেয়।

রোববার (২০ জুলাই) কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের সুবিধার্থে যথাযথ প্রস্তুতির সময় বিবেচনায় নিয়েই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্থগিত পরীক্ষার কারণে উদ্বিগ্ন পরীক্ষার্থীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বন্যাকবলিত এলাকায় এখনও শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় অনেকেই যথাসময়ে কেন্দ্রে পৌঁছতে পারবে কি না, তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে পরে আরও নির্দেশনা দেয়া হতে পারে। তবে এখন পর্যন্ত পরীক্ষার বাকি অংশ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে বলে জানানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31