IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> লিড নিউজ >> শিক্ষা >> শিক্ষকের মৃত্যু, প্রশাসনকে দায়ি করলেন অধ্যাপক সুলতানা

শিক্ষকের মৃত্যু, প্রশাসনকে দায়ি করলেন অধ্যাপক সুলতানা

ধূমকেতু নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার কাজে এসে আজ শুক্রবার সকালে মৃত্যুবরণ করেছেন চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। তার মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে দায়ি করেছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার।

আজ বিকেল সাড়ে ৪টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

অধ্যাপক সুলতানা আক্তার বলেন, ‘আমরা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে কারচুপি রোধ করে ভোটগ্রহণ করেছি। ১ শতাংশও কারচুপি হয়নি। কথা ছিল মেশিনে ভোট গণনা হবে। কিন্তু সেটি না করে হাতে গোনা হচ্ছে। এর ফলে শিক্ষকদের অমানবিক পরিশ্রম হচ্ছে। এভাবে চলতে থাকলে আরও কয়েকদিন লাগবে। হাতে ভোট গুণতে আগ্রহ দেখেই আমরা বুঝেছি, ভোট গণনার নামে কালক্ষেপণ করা হয়েছে। এভাবে চলে না। ইতোমধ্যেই একজন সহকর্মীর মৃত্যু হয়েছে। আমি বলব- এ মৃত্যুর জন্য প্রশাসন ও নির্বাচন কমিশন দায়ি।’

এদিকে, জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে শিক্ষক জান্নাতুল ফেরদৌসের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

এর আগে বৃহস্পতিবার প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করা জান্নাতুল ফেরদৌস আজ সকালে সিনেট ভবনে এসেছিলেন ভোট গণনার দায়িত্ব পালনের জন্য। কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031