IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> লিড নিউজ >> জাতীয় >> এ মাসেই ১২-১৮ বছরের সব শিক্ষার্থীকে টিকাদান : শিক্ষামন্ত্রী

এ মাসেই ১২-১৮ বছরের সব শিক্ষার্থীকে টিকাদান : শিক্ষামন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : ১২ বছরের ঊর্ধ্বে সব শিক্ষার্থীরা এ মাসেই করোনা টিকার প্রথম ডোজ পাবে। টিকা গ্রহণের জন্য তাদের নিবন্ধনের প্রয়োজন হবে না, শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড, রেজিস্ট্রেশন কার্ড বা অন্য কোনো প্রমাণপত্র দেখালেই টিকা নিতে পারবে শিক্ষার্থীরা। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১০ জানুয়ারি) বেলা ১২টার দিকে সচিবালয়ে জাতীয় কারিগরি কমিটির সাথে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এরইমধ্যে সারা দেশে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৮ বছরের সব শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। ১২ জানুয়ারির পর শুধু টিকাপ্রাপ্তরা স্কুলে যাবে। তবে টিকা না নেয়া শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর নজরদারি করা হবে বলেও জানান তিনি।

এ সময় চলমান করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ হবে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সিংহভাগ শিক্ষার্থী টিকার আওতায় চলে এসেছে। স্কুল-কলেজেও টিকা প্রদান কার্যক্রম চলছে। তাই আপাতত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনার করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি টিকাদান কার্যক্রমকে আরও জোরদার করা হবে।

পাশাপাশি কথা বলেছেন বোর্ড পরীক্ষা নিয়ে। তিনি বলেন, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা বছরের মাঝামাঝি সংক্ষিপ্ত সিলেবাসে নেয়ার চিন্তা আছে। এছাড়া, বোর্ড পরীক্ষার বিষয়ে কোনো গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news