IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> শিক্ষা >> টপ নিউজ >> নিয়োগের দাবিতে এখনও রাজপথে প্যানেলপ্রত্যাশীরা

নিয়োগের দাবিতে এখনও রাজপথে প্যানেলপ্রত্যাশীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : টানা ২৭ দিন অনশন করেও দাবি বাস্তবায়ন হয়নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যানেলভুক্ত নিয়োগপ্রত্যাশীদের। প্রতিদিনের মতো সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কাফনের কাপড় পরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগপ্রত্যাশীরা জানান, প্রাথমিকে প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগের দাবিতে গত ২৬ দিন ধরে খোলা আকাশের নিচে কাফনের কাপড় পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন অব্যাহত রেখেছেন। টানা ৩৬ দিন ধরে তারা বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনে যুক্ত হয়ে এখন পর্যন্ত দুই শতাধিক প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অনেকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফের আন্দোলনে যুক্ত হয়েছেন।

আন্দোলনে যোগ দেয়া বরিশাল জেলা থেকে আসা নুসরাত জাহান বলেন, ‘আমার সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। এখন আর কোথাও আবেদন করার সুযোগ নেই। জীবনের গতিপথ দেয়ালে ঠেকে যাওয়ায় ঘর ছেড়ে রাজপথের আন্দোলনে যুক্ত হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে পড়ে থাকব।’

তিনি আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু মাস্টার্স ডিগ্রি অর্জন করতে গিয়ে সেশনজটে পড়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে গেছে। ২০১৪ সালে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর সেখানে আবেদন করি। ২৪ লাখ প্রার্থীর মধ্যে আড়াই শতাংশ লিখিত পরীক্ষায় পাস করে। তার মধ্যে আমি একজন। সকল শূন্য পদে নিয়োগ দেয়ার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হলেও মাত্র ১৮ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হয়।

নুসরাত জাহান বলেন, একটি নিয়োগ কার্যক্রম শেষ করতে দুই থেকে তিন বছর সময় ব্যয় করা হয়। অথচ ২৪ লাখ প্রার্থীর মধ্যে ৫৫ হাজার প্রার্থী মেধার পরিচয় দিলেও তাদের প্যানেলভুক্ত নিয়োগ না দিয়ে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি অমানবিক আচরণ ছাড়া আর কিছু নয়। নিয়োগ না দেয়া পর্যন্ত রাজপথ ছেড়ে বাড়ি ফিরবেন না বলে জানান তিনি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ- ২০১৮ পরীক্ষায় মৌখিক পরীক্ষা থেকে বাদ পড়া প্রার্থীরা প্যানেলভুক্ত নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন। এ পরীক্ষায় ২৪ লাখ প্রার্থী অংশ নেন। এর মধ্যে ৫৫ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় পাস করেন। ১৮ হাজার প্রার্থীকে নিয়োগ দেয়া হয়।

সংগঠনের সভাপতি আব্দুল কাদের বলেন, দীর্ঘদিন ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকলেও প্যানেলভুক্ত প্রার্থীদের মধ্য থেকে নিয়োগ দেয়া হচ্ছে না। আগে এ পদ্ধতি অনুসরণ হলেও এখন তা মানা হচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে অনশন চালিয়ে যাচ্ছেন। দাবি বাস্তবায়নে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করেছেন।

তবে প্যানেলভুক্ত শিক্ষক নিয়োগ দেয়ার কোনো চিন্তা নেই বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানানো হয়েছে। এজন্য নতুন নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। গত তিন সপ্তাহে আট লক্ষাধিক অনলাইন আবেদন এসেছে। আগামী ২৪ নভেম্বর আবেদন কার্যক্রম শেষ হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31