IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় দুইজন আটকবেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলালালইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলনমান্দায় মাদক, দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তারতারাগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তার বিরুদ্ধে ঋণ দেয়ার নামে নারীকে কুপ্রস্তাবের অভিযোগসড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ত্ব জীবনে চারঘাটের তফেজ পেটের দায়ে ভিক্ষাবৃত্তি করেই চলে তার সংসার‘সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন’চারঘাটে বিকল্প ফসল চাষে বদলে যাচ্ছেকৃষি, বাড়ছে আয় ও কর্মসংস্থানের সুযোগধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়লো ৭ কৃষকের ১০ বিঘা জমির ধানরাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতাচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Home >> শিক্ষা >> টপ নিউজ >> বদলগাছী গোঁবরচাপাহাট মহাবিদ্যালয়ে চার দিনের লম্বা ছুটি ভোগ করতে সংরক্ষিত ছুটি

বদলগাছী গোঁবরচাপাহাট মহাবিদ্যালয়ে চার দিনের লম্বা ছুটি ভোগ করতে সংরক্ষিত ছুটি

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : চার দিনের লম্বা ছুটি ভোগ করতে গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নওগাঁর বদলগাছী উপজেলার গোঁবরচাপাহাট ডিগ্রী কলেজ এক দিনের সংরক্ষিত ছুটি দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ তাঁর ক্ষমতা বলে একদিনের এই সংরক্ষিত ছুটি দিয়েছেন। তবে কলেজ পরিচালনার কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এই সংরক্ষিত ছুটি দেওয়ার কথা জানেন না।

সংশ্লিষ্টরা বলছেন, কলেজের অধ্যক্ষ পরিচালনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সরকারি ছুটি ব্যতিত সারা বছরের মধ্যে তিন দিনের সংরক্ষিত ছুটি দিতে পারবেন। তবে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যে সংরক্ষিত ছুটি দেওয়া যাবে না। যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ছুটি ও দুই দিনের সাপ্তাহিক ছুটির মধ্যে সংরক্ষিত ছুটি দেয় তাহলে এটা অনিয়ম।

গোঁবরচাপাহাটে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে একটি কলেজ, অন্যগুলো গোবরচাপা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার সকাল এগারোটায় গোবরচাপাহাটে গিয়ে প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয় খোলা দেখা গেছে। শুধু গোঁবরচাপা মহাবিদ্যালয় (কলেজ) বন্ধ ছিল।

মুঠোফোন যোগাযোগ করা হলে কলেজের অধ্যক্ষ সৈয়দ মশিউর রহমান বলেন, কলেজের শিক্ষকদের সঙ্গে আলোচনা কওে গত বৃহস্পতিবার কলেজ সংরক্ষিত ছুটি দিয়েছি। আমি আমার ক্ষমতা বলে বছরে তিন দিন সংরক্ষিত ছুটি দিতে পারব। বুধবার আখেরি চাহা সোম্বার ছুটি ছিল। এছাড়া শুক্রবার ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার সংরক্ষিত ছুটি দেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি বলে তিনি দাবি করেছেন তিনি।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি বদলগাছী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আলপনা ইয়াসমী বলেন, গোঁবরচাপাহাট মহাবিদ্যালয় বৃহস্পতিবারের সংরক্ষিত ছুটির ব্যাপারে আমাকে জানায়নি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি বলতে পারবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান বলেন, গোঁবরচাপাহাট কলেজের অধ্যক্ষ সংরক্ষিত ছুটি দেওয়ার ব্যাপারে আমাকে কিছুই জানায়নি। আমি সংরক্ষিত ছুটি দেওয়ার কথা জানি না। সরকারি ছুটির আগে ও পরে সংরক্ষিত ছুটি দেওয়া যাবে না। তাহলে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি সংরক্ষিত ছুটি হিসেবে গণ্য হবে। চার দিনের সংরক্ষিত ছুটি নেই। সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মধ্যে সংরক্ষিত ছুটি দিয়ে অধ্যক্ষ অনিয়ম করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930