IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> শিক্ষা >> টপ নিউজ >> জানুয়ারি থেকে অনলাইনেই বদলি হতে পারে প্রাথমিকের শিক্ষক

জানুয়ারি থেকে অনলাইনেই বদলি হতে পারে প্রাথমিকের শিক্ষক

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী বছর থেকে ডিজিটাল পদ্ধতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম শুরু করতে চায় প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। এ লক্ষ্যে বদলি কার্যক্রম পরিচালনা করার সফটওয়্যারের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ রতে সময় জুড়ে দেয়া হয়েছে। সেটি হলে আগামী জানুয়ারি থেকে অনলাইনে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডিপিই সূত্রে জানা গেছে, চলতি বছরে অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির লক্ষ্য প্রস্তুতকৃত সফটওয়্যারে নতুন বিষয়গুলো ইনপুট দেয়া নিয়ে বদলি কার্যক্রম বিলম্বিত হয়। এ বিষয়গুলো চূড়ান্ত হওয়ার সময়ই অবসরে যান প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও সাবেক সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন। ফলে নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এ সফটওয়্যারের মাধ্যমে কিছু বদলি করার কথা থাকলেও তা পিছিয়ে গেছে।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নিয়ে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব বন্ধে এ কার্যক্রম অনলাইনভিত্তিক করার সিদ্ধান্ত নেয়া হয়। একটি সফটওয়্যার তৈরি করে এর মাধ্যমে শিক্ষক বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। সফটওয়্যার তৈরির কাজের অনেক অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও ডিপিই’র মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এটি উপস্থাপন করা হয়েছে।

এতে কিছু ত্রুটি ধরা পড়লে সেগুলো সংশোধন করতে বলা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সকল কাজ শেষ হলে আগামী বছরের জানুয়ারি মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম অনলাইনের আওতায় করা হবে।

জানতে চাইলে ডিপিইর মহাপরিচালক এ এম মনসুর আলম জাগো নিউজকে বলেন, ‘আগামী ডিসেম্বর মাসের মধ্যে সফটওয়্যারের কাজ শেষ করার সময় বেধে দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে সকল কাজ শেষ হলে আগামী বছর থেকে অনলাইনের মাধ্যমে শিক্ষক বদলি কার্যক্রম শুরু করা হতে পারে।’

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম জানুয়ারিতে শুরু হয়, চলে ৩১ মার্চ পর্যন্ত। প্রতিবছর এই বদলি নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। বদলির সময় অধিদফতরের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে দালালরা শিক্ষকদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এই অভিযোগ আমলে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগে থেকেই অনলাইনে শিক্ষক বদলির উদ্যোগ নেয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31