IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> শিক্ষা >> প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মান্দায় নিয়োগ বোর্ডের আগেই চার প্রার্থীর কাছ থেকে ৪২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আলালপুর হাজী সেখ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গত মঙ্গলবার শিক্ষামন্ত্রীর একান্ত সচিবসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন ওই বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম খোন্দকার। তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছেন প্রধান শিক্ষক আবু সাঈদ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ জুন আলালপুর হাজী সেখ আলম উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, অফিস সহায়ক, নিরাপত্তাকর্মী ও আয়া পদে নিয়োগের জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক পদে ১২ জন, অফিস সহায়ক পদে ১২জন, নিরাপত্তাকর্মী পদে ৬জন এবং আয়া পদে ৭জন প্রার্থী আবেদন করেন। এরমধ্যে সহকারী প্রধান শিক্ষক পদে ১০ লাখ টাকার বিনিময়ে নিয়োগ পাচ্ছেন আলমগীর হোসেন নামের এক প্রার্থী, নিরাপত্তা কর্মী পদে ১১ লাখ টাকার বিনিময়ে নিয়োগ পাচ্ছেন রায়হান আলী, আয়া পদে ৮ লাখ টাকার বিনিময়ে নিয়োগ পাচ্ছেন সাদিয়া আফরিন রুমানা ও অফিস সহায়ক পদে প্রথমে ৮ লাখ টাকার বিনিময়ে নিজাম উদ্দিন বুলেট নামের এক চাকরি প্রার্থীর সাথে চুক্তি হয় কিন্তু পরে এই পদে ১৩ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ পাচ্ছেন বেনজির বাদল নামের অন্য একজন প্রার্থী। এ পদ গুলোর নিয়োগ পরীক্ষা আগামী শনিবার সকাল দশ ঘটিকায় অত্র বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে বলে প্রার্থীদের কাছে পত্র দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

অভিযোগকারী শহিদুল ইসলাম খোন্দকার বলেন, নিয়োগ পরীক্ষার আগেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ সহকারী প্রধান শিক্ষক পদসহ অন্যান্য পদে নিয়োগের আশ্বাস দিয়ে ৪ জন প্রার্থীর কাছ থেকে মোট ৪২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এ লোক দেখানো নিয়োগ বোর্ড বন্ধ করে প্রকৃত মেধাবীদের নিয়োগের দাবী জানায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ বলেন, আমার বিরুদ্ধে কে কি অভিযোগ করেছে তা আমি জানিনা। তবে এই অভিযোগের কোন ভিত্তি নেই।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহ্ আলম বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31