ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মনসুর হোসেন ডিগ্রী কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি কেএম শফিউল আলম সুমনকে সবংর্ধনা এবং বিদায়ী সভাপতি সাবেক উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাককে বিদায়ী সবংর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে মনসুর হোসেন ডিগ্রী কলেজ সভাকক্ষে অধ্যক্ষ মাহবুবুর রশিদ তোতার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর ও পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার।
সেসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, মনসুর হোসেন ডিগ্রী কলেজের দাতা সদস্য আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহাবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলসহ দলীয় নেতাকর্মী, মনসুর হোসেন ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


