ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫২২ জন পরীক্ষার্থী।
২৬ জুন (বৃহস্পতিবার)থেকে শুরু হতে যাওয়া এ পরীক্ষায় এইচএসসিতে ১৬৮০ জন,আলিমে ২৬৬ জন ও এইচএসসি ভোকেশনাল (বিএম) পরীক্ষায় ৩৯৬ জন পরীক্ষার্থী রয়েছে।
উপজেলার ৪ টি কেন্দ্রে এইচএসসি, ১ টি কেন্দ্রে আলিম ও ১টি কেন্দ্রে এইচএসসি ভোকেশনাল( বিএম) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি জানান,সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।প্রতিটি কেন্দ্রের একজন করে কর্মকর্তা সংযুক্ত করা হয়েছে।
এছাড়া, জেলা প্রশাসনের নিয়োগ দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক অবস্থান করবেন।


