IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> শিক্ষা >> লিড নিউজ >> এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৬ জুন)। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হচ্ছে লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৫৫ হাজার ৩৭১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে ৮৬ হাজার ২১২ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৯ হাজার ৫২৮ জন। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা বোর্ডের তথ্যমতে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রশ্নফাঁস রোধ, গুজব প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব কোচিং সেন্টার। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২৪ জুন একটি নির্দেশনা জারি করেছে।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে—পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ, ওএমআর শিটে সঠিকভাবে তথ্য প্রদান, কেবল সাধারণ ক্যালকুলেটর ব্যবহার, উত্তরপত্র না ভাঁজ করা, কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ এবং এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষার মাঝে কোনো বিরতি না রাখা। পরীক্ষার প্রতিটি অংশে (তত্ত্বীয়, এমসিকিউ, ব্যবহারিক) আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে।

এছাড়া, পরীক্ষার আসন নিজ প্রতিষ্ঠানে নয়, অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। প্রবেশপত্রে যেসব বিষয় উল্লেখ থাকবে, পরীক্ষার্থী কেবল সেগুলোতেই অংশ নিতে পারবে।

ঢাকা বোর্ডের বিশেষ নির্দেশনা

ঢাকা শিক্ষা বোর্ড সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে ৩৩ দফা নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে—প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক, শিক্ষার্থীদের মধ্যে তিন ফুট দূরত্ব বজায় রাখা, প্রশ্নপত্র নির্ধারিত সেট অনুযায়ী খোলা ও অব্যবহৃত সেট ফেরত পাঠানো, এবং কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নকলবিরোধী পোস্টার লাগানো।

উচ্চ পর্যায়ের তদারকি

পরীক্ষা শুরুর দিন সকালে ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। পরে তিনি সরকারি বাংলা কলেজ কেন্দ্রেও যাবেন।

স্বাস্থ্যবিধি ও নিরাপত্তায় জোর

কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে স্থানীয় বিদ্যুৎ অফিসগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শুধু এনালগ কাঁটাযুক্ত ঘড়ির ব্যবহার অনুমোদিত।

প্রশাসনের কড়া নজরদারি

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সমন্বয়ক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন সার্বক্ষণিক সতর্ক থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও থাকবে বাড়তি নজরদারি। পরীক্ষার পরিবেশ নষ্ট হয় এমন কোনো তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31