ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পিস স্কুল এন্ড কলেজে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষিকাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে নগরীর তেরখাদিয়াস্থ স্কুল ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী পিস স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ডা. এম মোর্শেদ জাহান মিয়া ও প্রিন্সিপাল প্রফেসর মো: আলাউদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, স্কুলের কর্মকর্তাবৃন্দ মাসুদ আল ফারুকী, কামরুজ্জামান ও নুরুল ইসলাম প্রমুখ। উপস্থাপনায় ছিলেন, বুশরা জামান ও সুমাইয়া বিন্তে আবু সাঈদ।
অনুষ্ঠানে কবিতা আবৃতি, ইসলামী সংগীত ও উপস্থিত বক্তব্যসহ ৫টি বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও গবেষক ড. মুর্শিদা খানম, ওস্তাদ ইউসুফ বকুল এবং প্রখ্যাত ইসলামী সংগীত শিল্পী ও কবি মোঃ মানোয়ার হোসেন।
প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


