IMG-LOGO

শনিবার, ১৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে’অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনবাঘায় সুষ্ঠ পরিবেশে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিতআই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভানিয়ামতপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনআগামী সপ্তাহেই দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানপত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ ২ জন আটকসরকার অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধী মানুষের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : প্রতিমন্ত্রী ফারজানা শারমিনহামের উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণাচট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি শামীম, সম্পাদক সুমন
Home >> শিক্ষা >> সিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিম

সিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিম

সিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিম

সিংড়ায় ডাক্তার ও পুলিশ হতে চায় সুরাইয়া-ইব্রাহিম। ছবি- ধূমকেতু প্রতিবেদক, সিংড়া

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ভাই-বোন ইব্রাহিম খলিল উল্লাহ্ ও ইসরাত জাহান সুরাইয়া। সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এই ফলাফল করে তারা।

ইব্রাহিম ও সুরাইয়া উপজেলার কৈগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান আহমেদ ও গৃহিনী মোছা. খাদিজা খাতুন দম্পতির সন্তান। ভাই-বোনের এমন সাফল্যে স্বজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা খুশি।

সুরাইয়া ১১৬৫ নম্বর পেয়ে উপজেলার মেধা তালিকায় ৪র্থ ও ইব্রাহিম ১১৬৪ নম্বর পেয়ে ৫ম স্থান অর্জন করেছে বলে জানা যায়। তারা একই বিদ্যালয়ের একই শাখায় পড়াশোনা করেছে। সুরাইয়ার চেয়ে ইব্রাহিম বয়সে এক বছরের বড়। এবার একসঙ্গে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে তারা আনন্দিত বলে জানায়। এই সাফল্যের জন্য তারা বিদ্যালয়ের শিক্ষক ও মা-বাবার প্রতি কৃতজ্ঞ। সুরাইয়া ভবিষ্যতে চিকিৎসক ও ইব্রাহিম পুলিশ ক্যাডারের কর্মকর্তা হতে চায়।

ইব্রাহিম ও সুরাইয়ার বাবা সুলতান আহমেদ বলেন, একসঙ্গে বেড়ে ওঠা এবং একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছে তাঁর দুই সন্তান। দুজনই জিপিএ-৫ পাওয়ায় পরিবারের সবাই আনন্দিত। সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031