IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> শিক্ষা >> মান্দায় এখনও বন্ধ মাদরাসা

মান্দায় এখনও বন্ধ মাদরাসা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নেই শিক্ষার্থী, শিক্ষক কিংবা কর্মচারি। পরিষ্কার করা হয়নি মাদরাসার মাঠসহ এর আশপাশ। অফিস কক্ষের সামনে বাঁধা রয়েছে গরু। শ্রেণি কক্ষে নেই বেঞ্চ, চেয়ার ও টেবিল। তোলা হয়নি জাতীয় পতাকা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্তকে উপেক্ষা করে ৫ দিন ধরে বন্ধ রাখা হয়েছে মাদরাসাটি।

মাদরাসাটিতে রঙের কাজ করছেন নওগাঁ থেকে আসা পাঁচজন শ্রমিক। তাঁরা বলেন, গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন থেকে তাঁরা এখানে রঙের কাজ করছেন। এ ক’দিনে মাদরাসায় কোন শিক্ষার্থী আসেন নি। ছিলেন না কোন শিক্ষক। মাদরাসার প্রধানকেও দেখা যায়নি। শুধুমাত্র একদিন মাদরাসা সভাপতির পরিচয়ে একব্যক্তি তাঁদের খোঁজ নিতে এসেছিলেন।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সরেজমিনে উপজেলার এলেঙ্গা ইসলামিয়া দাখিল মাদরাসায় গিয়ে এ চিত্র দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে মাদরাসা বন্ধ রয়েছে। এখানে কোন শিক্ষক কিংবা ছাত্র-ছাত্রী নেই। এসব কারণে মাদরাসার মাঠসহ এর আশপাশের এলাকায় নোংরা পরিবেশ বিরাজ করছে।

গ্রামের ইউনুস আলী বলেন, গত রোববার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। কিন্তু এই মাদরাসাটি খোলা হয়নি। মাদরাসা সুপার হাকছেদ আলী ফিরেও তাকান না। পাঠদান না হওয়ায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্য প্রতিষ্ঠানে চলে গেছে।

গ্রামের আরেক বাসিন্দা আবুল হোসেন বলেন, শ্রেণি কক্ষে বেঞ্চ, চেয়ার ও টেবিল নেই। ছাত্র-ছাত্রীরা অনেক আগেই প্রতিষ্ঠান থেকে অন্যত্র চলে গেছে। দীর্ঘদিনেও এমপিওভ‚ক্ত না হওয়ায় এরই মধ্যে অনেক শিক্ষক পেশা বদল করেছেন।

মাদরাসা সভাপতি মোজাম্মেল হক বলেন, মাদরাসা সংস্কারসহ রঙের কাজ চলছে। এ কারণে প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি।

মাদরাসার সুপারিনটেনডেন্ট হাকছেদ আলী বলেন, নন এমপিওভ‚ক্ত প্রতিষ্ঠান কোনটাই ভালোভাবে চলে না। আমার মাদরাসারও একই অবস্থা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ বলেন, চলতি শিক্ষাবছরে এলেঙ্গা মাদরাসার সুপার ৪ শ্রেণির জন্য ৮০ সেট বইয়ের আবেদন করেছিলেন। এ আবেদনের প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানে চাহিদার বই সরবরাহ করা হয়। শিক্ষার্থী না থাকলে সরবরাহকৃত বই ফেরত নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী কেন মাদরাসা খোলা হয়নি তার ব্যাখ্যা চেয়ে সুপারকে পত্র দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31