IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> শিক্ষা >> মাধ্যমিকে আগের ক্লাসের ফলের ভিত্তিতে পরবর্তী ক্লাস!

মাধ্যমিকে আগের ক্লাসের ফলের ভিত্তিতে পরবর্তী ক্লাস!

ধূমকেতু নিউজ ডেস্ক : মূল বিষয়ের ওপর অনলাইন পরীক্ষা অথবা আগের বছরের ফল মূল্যায়নের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উন্নীত করার ঘোষণা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি সপ্তাহে এ পদ্ধতি অনুসরণ করে পরবর্তী ক্লাসে উন্নীত করার নির্দেশনা দেয়া হবে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে জানা গেছে।

করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিভিন্ন পর্যায়ে মেয়াদ বাড়িয়ে এটি আগামী ৩০ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। শীতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় এ বছর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই বলে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না হলেও সংসদ টেলিভিশন, রেডিও, অনলাইনে ক্লাস কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

জানা গেছে, এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি ক্লাস-পরীক্ষা শুরু করা সম্ভব না হলেও প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অনলাইনে প্রধান বিষয়গুলোর পরীক্ষা নেয়ার ঘোষণা আসতে পারে। তবে যেখানে অনলাইনে পরীক্ষা নেয়া সম্ভব হবে না সেখানে আগের ক্লাসের বার্ষিক পরীক্ষার ফলাফল মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী ক্লাসে পাস দিয়ে শ্রেণি রোল নির্ধারণ করার নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়। চলতি সপ্তাহে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইন মাধ্যমে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে ঘোষণা দিতে পারেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক রোববার জাগো নিউজকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে কীভাবে উন্নীত করা হবে সে বিষয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে জানিয়ে দেবেন। চলতি সপ্তাহে এ-সংক্রান্ত ঘোষণা দেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব জানান, যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইন ক্লাস-পরীক্ষা নেয়ার সুযোগ রয়েছে, সেখানে অনলাইনে মাধ্যমে বাংলা, ইংরেজি, অংক এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিতে বলা হবে। এ জন্য প্রতিটি বিষয়ে পূর্ণমান ৫০ নম্বর করে পরীক্ষা নিতে বলা হবে। আর যেখানে সেই সুযোগ থাকবে না সেখানে আগের ক্লাসের বার্ষিক পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে পাস করানো হবে।

অন্যদিকে আগের ক্লাসের ফলাফলের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে পাস করানোর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। বার্ষিক পরীক্ষা নেয়া সম্ভব না হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে (ডিপিই) থেকে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিই মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. সোহেল জাগো নিউজকে বলেন, বর্তমানে স্কুল খোলা বা পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি নেই। এ জন্য আগের ক্লাসের বার্ষিক পরীক্ষার ফলাফল মূল্যায়ন করে পাস দেয়া হতে পারে। এর মাধ্যমে পরবর্তী ক্লাসে উন্নীত করার চিন্তাভাবনা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আগেই রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি ও পরীক্ষা ফি আদায় করতে অনলাইনে বার্ষিক পরীক্ষা নেয়া শুরু হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণায়ের নির্দেশনা ছাড়া পরীক্ষা শুরু করলে তা অন্যায় বলে বিবেচ্য হবে। এ ধরনের কার্যক্রম না করতে মাউশির মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।

এমন পরিস্থিতিতে পরীক্ষা দিতে আপত্তি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আগের ক্লাসের ফলের ভিত্তিতে সকল শিক্ষার্থীদের পাস দেয়ার দাবি জানান তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31