IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> শিক্ষা >> আদমদীঘি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে চলছে পাঠদান

আদমদীঘি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে চলছে পাঠদান

ধূমকেতু প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদমদীঘি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত পাঠদান চলছে। করোনাকালীন দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধের পর প্রতিষ্ঠান খুলে দেওয়া হলে শিক্ষার্থীরা অতি আনন্দের সাথে মনোযোগ সহকারে ক্লাস করছে। দীর্ঘদিন পর প্রতিষ্ঠানে এসে তাদের সহপাঠিদের সাথে দেখা করা আর নিয়মিত ক্লাস করতে পারায় শিক্ষার্থীরা বেশ আনন্দিত।

স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য শিক্ষার্থীদের আলাদা ভাবে কড়া নজরদারিতে রাখা হয়েছে। যাতে করে সরকারি নির্দেশনার কোনো ব্যাঘাত না ঘটে। পাঠদানের জন্য প্রত্যেকটি শ্রেণিকক্ষ পরিষ্কার করে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা হয়। শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আলাদা করে বেচিং বসিয়ে সেখানে রাখা হয়েছে সাবান, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, টিস্যুসহ স্বাস্থ্যবিধির অন্যান্য উপ করণ। শ্রেণি কক্ষে একটি ব্রেঞ্চের দুই প্রান্তে দুই জন করে শিক্ষার্থী বসানো হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোনো ফাস্ট ফুডের দোকান।

এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুস সালাম তালুকদার বলেন, আমরা কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে করোনায় সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাবস্থা গ্রহণ করেছি এবং শিক্ষার্থীদের কড়া নজরদারিতে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি যাতে করে করোনা সংক্রমণ সহজে ঘটতে না পারে।

অত্র প্রতিষ্ঠান পরিদর্শনে এসে গভর্নিং বডির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ আদমদীঘি উপজেলা শাখার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু বলেন, সরকারী নির্দেশনা মেনে শ্রেণি কক্ষে পাঠদানের জন্য আমি অধ্যক্ষকে কঠোর নির্দেশ প্রদান করেছি যাতে করে কোমলমতি শিক্ষার্থীদের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

আদমদীঘি উপজেলা নিবার্হী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন, আমি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছি। সেখানে যা দেখেছি সেটিকে মোটামুটি সন্তোষ জনক বলা যায়। বাকীটা ঠিক হয়ে যাবে আশা করছি।

বগুড়া জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হযরত আলী বলেন, আমরা কয়েকজন শিক্ষা কর্মকর্তা আদমদীঘি স্কুল এ্যান্ড কলেজ পরিদর্শন করেছি। সেখানে উপস্থিতির হার মোটামুটি সন্তোষ জনক। এ সময় অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির অন্যান্য সদস্যসহ সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31