IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> শিক্ষা >> তজুমদ্দিনে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

তজুমদ্দিনে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ভোলা : ভোলার তজুমদ্দিন উপজেলার পশ্চিম আড়ালিয়া পাটওয়ারী কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপনে কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করে বিধি বহির্ভূত ভাবে কমিটি অনুমোদন করিয়ে নেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে স্কুলে গিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস গোপনে তার চাচা খগেন্দ্র চন্দ্র দাসকে সভাপতি বানিয়ে বিধি বহির্ভূত ভাবে ১১ সদস্যের ম্যানেজিং কমিটি তালিকা করে শিক্ষা অফিসে জমা দিয়ে আগামী ৩ বছরের জন্য কমিটি অনুমোদন নেন। বিষয়টি জানাজানি হলে প্রতিষ্ঠানে জমিদাতা ও স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়।

অভিযোগকারীরা জানান, ৩য় শ্রেনীতে পড়ুয়া কাব্য চন্দ্র দাসের মাতা মিতালী রানী দাসকে বিদ্যোৎসাহী সদস্য (নারী) এবং নানা খগেন্দ্র চন্দ্র দাসকে বিদ্যোৎসাহী সদস্য (পুরুষ) অন্তর্ভূত করে দুইজনকে সদস্য করা হয়েছে। অথচ ইউসুফ আলীর দুই সন্তান ভর্তি আছে তাকে সদস্য করা হয়নি। দাতা সদস্য রুহুল আমিন রতন জানান, আমাদের সাথে আলোচনা না করে কাগজ কলমে মিটিং দেখিয়ে আপন চাচাকে সভাপতি বানিয়ে গোপনে কমিটি জমা দেয়া হয়েছে।

প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস জানান, কমিটি জমা দিতে দেরি হওয়া শিক্ষা অফিস থেকে বারবার নোটিশ দেয়। আমরা সেলেকশনের মাধ্যমে কমিটি জমা দিয়েছি।

উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম জানান, কমিটি গঠনে অনিয়মের একটি লিখিত অভিযোগের বিষয়ে গতকালের শিক্ষা কমিটির মিটিংয়ে আলোচনা হয়েছে। একজন শিক্ষার্থী দিয়ে দুইজন কমিটিতে আসার সুযোগ নেই। আমরা তদন্ত করে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31