IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> শিক্ষা >> টপ নিউজ >> তানোরে ৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শোকজ

তানোরে ৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শোকজ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে দায়িত্বে অবহেলার কারণে মাধ্যমিক পর্যায়ের ৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারকে শোকজের নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান। সম্প্রতি তিনি উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে গেলে ওই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মস্থলে অনুপস্থিত, ক্লাসরুমসহ প্রতিষ্ঠান প্রাঙ্গণ অপরিচ্ছন্ন পরিবেশ ও জেলা শিক্ষা অফিসারের জুম মিটিংয়ে অংশগ্রহণ না করার প্রেক্ষিতেই তাদের এই শোকজ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, তানোরে ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬১টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ২৮টি মাদ্রাসা, ১৪টি কলেজ,১টি কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট ও ৩টি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে।

এছাড়া উপজেলা সদরে ‘অর্কিড স্কুল অ্যান্ড কলেজ’ নামের একমাত্র বেসরকারি একটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজগুলোতে সব শিক্ষক-কর্মচারী উপস্থিত থাকবেন। মাধ্যমিক বিদ্যালয় ৯টা থেকে ৩টা পর্যন্ত এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঠদানসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক।

তবে গত ১২ সেপ্টেম্বর স্কুল খোলার পর থেকেই তানোরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শনে গিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের দায়িত্বে অবহেলা দেখতে পান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান। এমনকি উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরা শিক্ষা অফিসে যাওয়ার নামে নিজেদের কর্মস্থলে অধিকাংশ দিনই অনুপস্থিত থাকেন বলেও পরিদর্শনকালে জানতে পারেন তিনি।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন পরিবেশ, গুরুত্বপূর্ণ জুম মিটিংয়ে অংশগ্রহণ না করাসহ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রধান শিক্ষক ও সুপারের অনুপস্থিত পাওয়া গেছে।

সিদ্দিকুর রহমান আরও বলেন, গত মাসের ৯, ১০ ও ২৭ তারিখে ধারাবাহিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রধানদের দায়িত্ব অবহেলা পাওয়ায় ৩৫ জন প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করা হয়েছে। ৩ কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য যথাযথভাবে কারণ দর্শানোর নোটিশে এসব শিক্ষকদের বলা হয়েছিল। প্রায় সকলেই লিখিত জবাব দিয়েছেন। এখন এসব জবাবের সত্যতা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31