IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> শিক্ষা >> পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

ধূমকেতু প্রতিবেদক : করোনা মহামারীর কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্স পর্যায়ে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যরা।

উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’ শনিবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেয়। তবে এই পরীক্ষা হবে অনলাইনে।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে ভার্চুয়াল ওই সভায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরা অংশগ্রহণ করেন।

গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিসি ড. অধ্যাপক মীজানুর রহমান বলেন, বৈঠকে সব বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ বলেন, আমরা অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ নূরের উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহার করে এই পরীক্ষা নেয়া হবে।

বৈঠক সূত্র জানায়, এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের পর জিপিএ’র ভিত্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে দাবি উঠেছিল সেটি নাকচ করে দেয়া হয়েছে। একইসঙ্গে বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বশরীরে পরীক্ষা না নিয়ে অনলাইনে পরীক্ষা নেয়ার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news