IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> শিক্ষা >> লিড নিউজ >> রাজশাহীতে পাসের হার ৯৪.৭১, এগিয়ে ছাত্রীরা

রাজশাহীতে পাসের হার ৯৪.৭১, এগিয়ে ছাত্রীরা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় ৯৪ দশমিক ৭১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। পাশের দিক থেকে ছেলেদের থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষা বোর্ড থেকে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।

ফলাফলে দেখা গেছে, পাস ও জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে ছাত্রীরা। এবার ২৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবছর ছাত্রী পাসের হার ৯৫ দশমিক ৪৬ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৩৭৯ জন ছাত্রী।

অন্যদিকে, ছাত্র পাসের হার ৯৪ দশমিক ০৪ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৯৭০ জন ছাত্র।

শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২১ সালের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৮ হাজার ৭৯৭ জন। এরমধ্যে ২ লাখ ৬ হাজার ৩১৪ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১ লাখ ৯৫ হাজার ৪০৬ জন পরীক্ষার্থী। ২৬৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এবার শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৬৬৭টি। এরমধ্যে ৩৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বোর্ডের এই ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, করোনাকালে পড়াশোনা এগিয়ে নেওয়া অনেক কষ্টকর ছিল। তারপরও শিক্ষার্থীরা পড়াশোনা করেছে। ভাল ফলাফল হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31