IMG-LOGO

শুক্রবার, ২৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> শিক্ষা >> টপ নিউজ >> ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের জয়

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে ১৫টি পদের মধ্যে ক্ষমতাসীন দলের সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল একটি সদস্য পদ ছাড়া বাকি সব পদে জয়ী হয়েছে। বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল মাত্র একটি পদে জয়ী হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ২০২২ কার্যকরী পরিষদের নির্বাচনে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন রসায়ন বিভাগের অধ্যাপক ও নির্বাচন কমিশনার অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী।

তিনি জানান, শিক্ষক সমিতির ১ হাজার ৩৯৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৫১ জন এ নির্বাচনে ভোট দিয়েছেন।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নীল দলের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। তিনি পেয়েছেন ৯৪৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা দলের প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর। তিনি পেয়েছেন ৩৯২ ভোট। সহ-সভাপতি হিসেবে ৮২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অণুজীব বিজ্ঞান বিভাগের ড. সাবিতা রিজওয়ানা রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুন আহমেদ পেয়েছেন ৫১২ ভোট।

৮৫০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মো. আকরাম হোসেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন পেয়েছেন ৪৩৭ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া। তিনি পেয়েছেন ৯৭০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম পেয়েছেন ৩৮১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ৮২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. মো. আবদুর রহিম। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. দাউদ খান পেয়েছেন ৪৬১ ভোট।

সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইসতিয়াক মঈন সৈয়দ, রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান (সাদা দল), তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন মুন্সী, ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মঈন, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930