IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভাবন্যায় বিপর্যস্ত নেপালে এবার ভূমিকম্প!জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রাকুষ্টিয়ায় যুবদল নেতার ছেলের পিস্তল হাতে ভিডিও ভাইরাল, সংবাদ সম্মেলনে দাবি ‘খেলনা’মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা
Home >> স্বাস্থ্য >> ৩ মাস ধরে বন্ধ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স

৩ মাস ধরে বন্ধ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বকেয়া টাকা পরিশোধ না করায় পেট্রলপাম্প কর্তৃপক্ষ বাকিতে তেল দিচ্ছে না। তাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা প্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে। তাতে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা।

এদিকে যাদের সামর্থ্য আছে, তারা বেশি টাকা খরচ করে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করছে। যাদের সামর্থ্য নেই, তারা গুরুতর হলেও এ হাসপাতালেই চিকিৎসা সেবা নিতে বাধ্য হচ্ছে।

এ এলাকার প্রায় ৭ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সব মিলিয়ে প্রতিদিন ৪৫০ থেকে ৫০০ রোগী এখানে চিকিৎসাসেবা নিতে আসে। ১০০ শয্যার হাসপাতালটিতে সঠিক চিকিৎসা না পেয়ে উন্নত চিকিৎসার জন্য প্রায় প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ঢাকায় রোগী পাঠানো হয়।

হাসপাতালের চিকিৎসার মান নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন রোগী ও স্বজনেরা। তাঁরা বলছেন, হাসপাতাল থেকে স্যালাইন দেওয়া হলেও অন্য কোনো ওষুধ সরবরাহ করা হচ্ছে না। তা ছাড়া আউটডোরে চিকিৎসকের অভাবে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন গর্ভবতী নারী ও সাধারণ মানুষ।

সীমান্তবর্তী তারাপুর এলাকার গর্ভবতী নারী সাবিনা ইয়াসমিন বলেন, প্রায় ১৬ কিলোমিটার অটোরিকশায় হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যান তিনি। তাঁর অভিযোগ, লাইনে মাত্র ১১ রোগী থাকলেও চিকিৎসক সেবা না দিয়েই চেম্বার ত্যাগ করলেন। বারবার বলার পরও চিকিৎসা দিতে রাজি করানো যায়নি।

স্থানীয় যুবক রাশেদ খান বলেন, প্রায় তিন মাস ধরে হাসপাতালের একমাত্র অ্যাম্বুলেন্সটি বন্ধ রয়েছে। গ্যারেজবন্দী রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। তাতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ সেবাপ্রার্থীদের।

আসমা খাতুন বলেন, ডায়রিয়ায় আক্রান্ত শাশুড়িকে নিয়ে দুদিন ধরে হাসপাতালে অবস্থান করছি। হাসপাতাল থেকে স্যালাইন ছাড়া আর কোনো ওষুধ দেওয়া না। সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে।

চিকিৎসক সংকট ও অ্যাম্বুলেন্স সেবা দ্রুত নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান হাসপাতালের এই কর্মকর্তা। তাঁর দাবি, দালালদের দৌরাত্ম্য বন্ধে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। শিগগিরই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান বলেন, গত ৪ নভেম্বর থেকে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ না পেলে অ্যাম্বুলেন্স সেবা চালু করা সম্ভব হবে না। পর্যাপ্ত ওষুধসহ চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছেন তাঁরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031