IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> প্রতিমন্ত্রীর সফরের দিনও অফিসে অনুপস্থিত ফুলবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা, উঠেছে নানা অভিযোগ

প্রতিমন্ত্রীর সফরের দিনও অফিসে অনুপস্থিত ফুলবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা, উঠেছে নানা অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দিনাজপুর সফরের দিনও অফিসে অনুপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহসিন। সোমবার দুপুর ১২টার দিকে ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে তার কক্ষটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।

এ সময় অফিসের বড়বাবু হিসেবে পরিচিত রেশমা খাতুনের কাছে উপজেলা শিক্ষা কর্মকর্তার উপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কিছুক্ষণ আগেই তার সঙ্গে স্যারের কথা হয়েছে। তিনি রংপুর থেকে অফিসের উদ্দেশে রওনা হয়েছেন এবং তারা তার আসার অপেক্ষায় রয়েছেন।

এদিকে অফিসের বাইরের দৃশ্য ধারণের সময় সাংবাদিকদের ছবি তোলায় আপত্তি জানান রেশমা খাতুন। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বিভিন্ন মন্তব্য করেন।

পরে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আগের দিন রংপুরে শিক্ষা প্রতিমন্ত্রীর একটি কর্মসূচি ছিল এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন। সোমবার তিনি ‘ট্রানজিট লিভে’ রয়েছেন বলেও জানান।

তবে প্রশ্ন উঠেছে, প্রতিমন্ত্রী যখন সোমবার দিনাজপুরে সফর করছিলেন, তখন একজন উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা কর্মস্থলে উপস্থিত না থেকে রংপুরে অবস্থান করছেন কেন—এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থেকে রংপুরের নিজ বাসা থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। ফলে তিনি সময়মতো অফিসে না আসায় প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে দাপ্তরিক কাজের ক্ষেত্রে অনিয়ম এবং অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে বলে স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগগুলোর বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহসিনের বক্তব্য জানতে চাইলে তিনি ‘ট্রানজিট লিভে’ থাকার বিষয়টি উল্লেখ করেন। তবে নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অর্থ নেওয়ার অভিযোগের বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31