IMG-LOGO

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকবাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরুবাঘায় প্রতিবন্ধীর চুরি যাওয়া অটোভ্যান উদ্ধার গ্রেফতার-১তানোরে ব্যবসায়ীকে বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার-৪রহনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যুনজরুল বর্ষ উপলক্ষে মোহনপুরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনভক্তদের সুখবর দিলেন তারকা রাশমিকাধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদানধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপনরায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে মাঝে মধ্যেই সৃষ্টি হয় তীব্র যানজট প্রতিকার চায় স্থানীয়রামান্দায় ‘নজরুল বর্ষ’উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনপ্রতিমন্ত্রীর সফরের দিনও অফিসে অনুপস্থিত ফুলবাড়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা, উঠেছে নানা অভিযোগবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণরাণীগরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮জন গ্রেফতার৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগরী বিএনপির ব্যাপক প্রস্তুতি
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে মাঝে মধ্যেই সৃষ্টি হয় তীব্র যানজট প্রতিকার চায় স্থানীয়রা

রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে মাঝে মধ্যেই সৃষ্টি হয় তীব্র যানজট প্রতিকার চায় স্থানীয়রা

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : অটোভ্যান ও ইজিবাইকের যত্রতত্র পার্কিং এর কারণে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী বাজার সহ বিভিন্ন হাটবাজারে মাঝে মধ্যেই সৃষ্টি হয় তীব্র যানজট।

এছাড়া বেপরোয়া চলাচল ও সন্ধার পর অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্হানীয়রা। সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্ট্যান্ড তৈরি করায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। বিশেষ করে উপজেলার গ্রামপাঙ্গাসী রোড মঞ্জু চেয়ারম্যান মার্কেটের সামনে প্রায়ই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ফলে পথচারীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে।

এদিকে উপজেলার হাটপঙ্গাসী বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হলে তারা জানান, পথচারীদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দোকানের সামনে যত্রতত্র পার্কিং করা হয় অটোভ্যান ও ইজিবাইকগুলো। এদেরকে কিছু বললেই পড়তে হয় চালকদের রোশানলে।

এদিকে কয়েকজন অটোভ্যান ও ইজিবাইক চালকদের সাথে কথা হলে তারা বলেন, তাদের জন্য নির্ধারিত কোনো স্ট্যান্ড না থাকায় যত্রতত্র পার্কিং করেই যাত্রী উঠানামা করে থাকেন।

এমতাবস্থায় উপজেলার হাটপাঙ্গাসী বাজার সহ বিভিন্ন হাটবাজারের প্রধান সড়কের বাইরে এসব অটোভ্যান ও ইজিবাইকের জন্য নির্ধারিত স্ট্যান্ড এবং যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031