IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> প্রবাস >> ইরানের পশ্চিমাঞ্চলে বিকট শব্দ, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে এল মানুষ

ইরানের পশ্চিমাঞ্চলে বিকট শব্দ, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে এল মানুষ

বজ্রপাত

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে গত শনিবার (১৫ জানুয়ারি) যে বিকট শব্দ শোনা গেছে তাকে বজ্রপাত বলে জানিয়েছে এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি বলেছে, ইরানের নিরাপত্তা সংস্থাগুলো ঘটনা তদন্ত করে জানিয়েছে, ওই বিকট শব্দের উৎস ছিল প্রচণ্ড বজ্রপাত।

ইরানের নিরাপত্তা বিষয়ক উপ স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ মাজিদ মির-আহমাদি এ তথ্য জানিয়ে বলেছেন, হামেদান প্রদেশের আসাদাবাদ জেলায় বিকট শব্দের কারণ হিসেবে যেসব ধারণাপ্রসূত কথাবার্তা বলা হচ্ছে তা সঠিক নয়।তিনি বলেন, সেখানে বিশেষ কোনো ঘটনা ঘটেনি বরং সম্ভাব্য বজ্রপাতের কারণেই ওই শব্দের উৎপত্তি হয়েছে।

নশনিবার সন্ধ্যার পর হামেদান প্রদেশের আসাদাবাদ জেলার অধিবাসীরা প্রচণ্ড শব্দে কেঁপে ওঠেন। শব্দের প্রকটতা এত বেশি ছিল যে, কোনো কোনো বাড়ির দরজা ও জানালা পর্যন্ত কেঁপে ওঠে। ফলে লোকজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

এর পরপরই মানুষ ওই শব্দের উৎস সম্পর্কে নানারকম ধারনা ও কল্পনাপ্রসূত কথাবার্তা বলতে থাকে। কোনো কোনো অনলাইন চ্যানেল একথাও প্রচার করে যে, ইরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হয়েছে।

আসাদাবাদের জেলা প্রশাসক সাঈদ কেতাবি এ সম্পর্কে রোববার বলেছেন, শনিবার রাতের বিকট শব্দের উৎস সম্পর্কে এখনও কিছু জানা সম্ভব হয়নি; তবে সংশ্লিষ্ট বিভাগগুলোর মাধ্যমে বিষয়টি জানার চেষ্টা চলছে।

তিনি বলেন, আমি শুধু এটুকু বলতে পারি যে, ওই বিকট শব্দটি কেরমানশাহ ও সানান্দাজসহ আরো কিছু শহরেও শোনা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31