IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ

বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বে করোনা সংক্রমণ প্রতিদিনই নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ৯ হাজার ২৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩৬ লাখ ৩২ হাজার ৮৬৬ জন। এর আগে শুক্রবার ৮ হাজার ৮৫৭ জনের মৃত্যু এবং ৩৪ লাখ ৫৯ হাজার ৭৯৪ জন রোগী শনাক্ত হয়েছিল।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শনিবার (২২ জানুয়ারি) সকালে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার ৪৩২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৩ হাজার ১৬০ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৩৬ জন এবং মারা গেছে ২ হাজার ৭৭৭ জন। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে পাশের দেশ ভারত থাকলেও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ায় মৃত্যু সংখ্যা ৬৯২ জন এবং আক্রান্ত ৪৯ হাজার ৫১৩ জন। অপরদিকে ভারতে মৃত্যু ৪৮৯ জন এবং আক্রান্ত ৩ লাখ ৩৫ হাজার ৪৫৮ জন।

যুক্তরাজ্যে আক্রান্ত ৯৫ হাজার ৭৮৭ জন, মৃত্যু ২৮৮ জন। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৭৯ হাজার ১০৬ জন ও মৃত্যু ৩৭৩ জন। ফ্রান্সে আক্রান্ত ৪ লাখ ৮৫১ জন ও মৃত্যু ২৩৩ জন। কলম্বিয়ায় আক্রান্ত ৩১ হাজার ৩৯ জন ও মৃত্যু ১৯৭ জন। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৩৮ হাজার ৬৩৪ জন ও মৃত্যু ১৭৫ জন। ব্রাজিলে মৃত্যু ৩৯৬ জন ও আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ৮২০ জন।

এছাড়া তুরস্কে ১৮১ জন, স্পেনে ১৪২, আর্জেন্টিনা ১৬০, কলম্বিয়িা ১৯৭, মেক্সিকোতে ২৭৮জন, পোল্যান্ডে ২৪৮, ইউক্রেন ১৫০, দক্ষিণ অফ্রিকা ১০৩, ফিলিপাইন ১৫৬, কানাডায় ১৪৯, পেরু ১২৬, ভিয়েতনামে ১৭৭ এবং গ্রিসে ১১০ জন মারা গেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31