IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> ঢাকার বিপক্ষে বরিশালের সংগ্রহ ৮ উইকেটে ১২৯ রান

ঢাকার বিপক্ষে বরিশালের সংগ্রহ ৮ উইকেটে ১২৯ রান

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের অষ্টম আসরের পঞ্চম ম্যাচে মাহমুদুল্লাহ-তামিমের মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।

প্রথম দুই ম্যাচ হারের স্বাদ নিয়ে সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দেখেশুনের ফরচুন বরিশালের ইনিংস শুরু করেন দুই ওপেনার সৈকত আলি ও নাজমুল হোসেন শান্ত। প্রথম ৩ ওভারে ১৬ রান উঠে। ১টি করে চার ও ছক্কা মারেন ইনিংসের প্রথম বলেই জীবন পাওয়া সৈকত।

চতুর্থ ওভারে তৃতীয় বলে বাউন্ডারি মারেন শান্ত। তবে পরের ডেলিভারিকে ৫ রান করা শান্তকে বিদায় করেন স্পিনার শুভাগত হোম। পঞ্চম ওভারে সৈকতকে ১৫ রানে বিদায় করেন বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ। পরের ওভারে তৌহিদ হৃদয়কে খালি হাতে ফেরান ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। এতে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল।

সেখান থেকে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক সাকিব আল হাসান ও ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গেইল। ধীরে ধীরে জুটি বড় করছিলেন তারা। জুটিতে ৩৭ রান তোলার পর ১২তম ওভারে সাকিবকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন পেসার রুবেল হোসেন। ১৯ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২৩ রান করেন সাকিব।

রুবেলের কাছ থেকে ব্রেক-থ্রু পেয়ে পরের ওভারে আক্রমনে এসে দলকে উইকেট উপহার দেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ। করোনা থেকে সুস্থ হয়ে দলে ফেরা উইকেটরক্ষক নুরুল হাসানন সোহানকে ১ রানে বিদায় দেন মাহমুদুল্লাহ। ছক্কা মারতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ দেন নুরুল। এরপর দ্রুত রান তোলার চেষ্টা করেছিলেন গেইল। ৩টি চার ও ১টি ছক্কাও মেরেছিলেন তিনি। মাহমুদুল্লাহর বলে ১৫তম ওভারের শেষ বলে গেইলের ক্যাচ ফেলেন মুরাদ। সেটি পরে ছক্কা হয়।

১৬তম ওভারে শ্রীলংকার ইসুরু উদানার বলে মাহমুদুল্লাহকে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৩টি চার ও ২টি ছক্কায় ৩০ বলে ৩৬ রান করেন গেইল। ওই ​ওভারে বরিশালের আরেক হার্ড-হিটার জিয়াউর রহমানও ১ রানে ফিরেন। এতে ৯৬ রানে সপ্তম উইকেট হারায় বরিশাল। এ অবস্থায় ব্যাট হাতে ২৬ বলে অপরাজিত ৩৩ রান তুলে বরিশালকে সম্মানজনক স্কোর এনে দেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো। তার ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা ছিলো। ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান পায় বরিশাল। ঢাকার রাসেল-উদানা ২টি করে, রুবেল-শুভাগত-মুরাদ ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31