IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> জাহানারা ছাড়াই প্রমীলা বিশ্বকাপে টাইগারদের দল ঘোষণা

জাহানারা ছাড়াই প্রমীলা বিশ্বকাপে টাইগারদের দল ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : দলে শৃঙ্খলাজনিত কারণের অভিযোগে কমনওয়েলথ গেমসের বাছাইয়ের দলে জাহানারা আলমকে দল থেকে বাদ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ওয়ানডে বিশ্বকাপের প্রথম অভিযানে চূড়ান্ত স্কোয়াডে তাকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি।

শুক্রবার রাতে নিউ জিল্যান্ডে অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। মিরপুরে একাডেমি মাঠে আজ শনিবার শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

টি-টোয়েন্টি সংস্করণে মালয়েশিয়ায় হওয়া কমনওয়েলথ গেমসের বাছাইয়ের দলের ১৫ জনের সবাই আছেন বিশ্বকাপের স্কোয়াডে। ওই টুর্নামেন্টে ‘ফাইনালে’ পরিণত হওয়া শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন ভাঙে বাংলাদেশের মেয়েদের।

গত নভেম্বরে জিম্বাবুয়েতে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের দল থেকে বিশ্বকাপের স্কোয়াডে নেই কুবরা আর নুজহাত তাসনিয়া।

এবারই প্রথম মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। দলে অভিজ্ঞ জাহানারা, রুমানা আহমেদ, সালমা খাতুনদের সঙ্গে আছেন ফারিহা ইসলাম তৃষ্ণার মতো নতুন খেলোয়াড়। গত নভেম্বরে জিম্বাবুয়েতে ওয়ানডে অভিষেক হয় বাঁহাতি পেসার তৃষ্ণার।

দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে ভিডিও বার্তায় মেয়েদের দলের নির্বাচক ও সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম বললেন, খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে সব কিছুই বিবেচনায় রেখেছিলেন তারা।

“সব কিছু মিলিয়েই আমরা দলটা ঘোষণা করেছি। যেখানে অভিজ্ঞ খেলোয়াড়, তরুণ, পারফরমার, সব কিছু মিলিয়ে সমন্বয়ের মাধ্যমে দলটা ঘোষণা করেছি। একই সঙ্গে এই দলটা গত দুই বছর ধরে দেশে ও দেশের বাইরে খেলছে এবং পারফর্ম করে আসছে। সেই সঙ্গে কন্ডিশনও আমরা বিবেচনায় রেখেছি। আশা করি, যে উদ্দেশ্য নিয়ে আমরা দল ঘোষণা করেছি, সেটাতে আমরা সফল হব।”

৮ দলের বিশ্বকাপে প্রাথমিক পর্বে সব দল পরস্পরের বিপক্ষে লড়বে একবার করে। শীর্ষ চার দল খেলবে সেমি-ফাইনালে।

আগামী ৪ মার্চ তাওরাঙ্গায় স্বাগতিক নিউ জিল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের লড়াই দিয়ে শুরু হবে মেয়েদের মহারণ। পরদিন ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ।

আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপ ২০১৭-২০২০-এ ওপরের দিকে অবস্থানের সৌজন্যে বিশ্বকাপে সরাসরি খেলছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। স্বাগতিক হিসেবে সরাসরি খেলছে নিউ জিল্যান্ড।

বিশ্বকাপে বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন, সানজিদা আক্তার মেঘলা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31