IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> রাবি ফাইন্যান্স প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন ইম্পেরিয়াল ২২তম ব্যাচ

রাবি ফাইন্যান্স প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন ইম্পেরিয়াল ২২তম ব্যাচ

ধূমকেতু প্রতিবেদক, রাবি : উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগ প্রিমিয়ার ক্রিকেট লীগ। ছয় দিনের এই খেলা শেষে শিরোপা জিতেছে ইম্পেরিয়াল ২২তম ব্যাচ।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইম্পেরিয়াল ২২তম ব্যাচ ৭ উইকেটে ওয়ারিয়র্স ২৩তম ব্যাচকে হারিয়ে জিতে নেয় ফাইন্যান্স প্রিমিয়ার লীগের শিরোপা। এর আগে টসে জিতে ব্যাটিং এ নেমে ১১৩/৯ উইকেট সংগ্রহ করে ওয়ারিয়র্স ২৩তম ব্যাচ। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে মুন্না এবং সর্বোচ্চ উইকেট শিকার করেন ২২তম ব্যাচ এর অধিনায়ক নাঈম। প্রতিপক্ষ ব্যাট করতে নেমে ওপেনিং এ নাইম ও অনুপমের ৯০ রানের বিশাল জুটির উপর ভর করে ইম্পেরিয়াল ২২তম ব্যাচ ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয় লাভ করে।

ফাইনাল ম্যাচে ৪৩ রান এবং ৩ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ এবং ১৬৮ রান এবং ৭ উইকেট শিকার করে প্লেয়ার অব দা টুর্ণামেন্ট হয়েছে ২২তম ব্যাচের অধিনায়ক নাইম। বিজয়ী দলের অধিনায়ক নাইম বলেন, “এই রকম টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন টিম হতে পেরে অনেক আনন্দিত ও খুশি আমরা”।

ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মকছিদুল হক বলেন,” বিজয়ীদেরকে খুঁজে বের করতেই এ প্রতিযোগিতার আয়োজন। বিজয়ীরাই ইতিহাস রচনা ও ভবিষ্যৎ নির্মাণ করেন”।

তিনি আরও বলেন, ‘পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীর ও মন সতেজ রাখে।’

আয়োজক কমিটির অন্যতম সদস্য কাওছার ইসলাম প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রতিবছর এ ধরণের আয়োজন বিভাগের সিনিয়র জুনিয়রের সম্পর্ক আরো মজবুত করবে। তাছাড়া এর মাধ্যমে সামনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্ণামেন্টের জন্য ভালো খেলোয়ার বের করা সহজ হবে।

উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মনিমুল হক, সহকারী অধ্যাপক হেদায়েত উল্লাহ পাপুল, সহযোগী অধ্যাপক মকছিদুল হক, ট্যুরিজম ও হসপিটালিটি বিভাগের শিক্ষক তানজীল ভুইয়ান।

এছাড়াও ফাইন্যান্স ১৭তম ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ, সজল, সরকার ডন এবং ১৯তম ব্যাচ এর শিক্ষার্থী মেহেদী হাসান তায়েবসহ বিভিন্ন ব্যাচের তিন শতাধিক শিক্ষার্থী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31