IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের
Home >> বিনোদন >> শপথ নেননি ডিপজল রুবেল ও মৌসুমী

শপথ নেননি ডিপজল রুবেল ও মৌসুমী

ধূমকেতু নিউজ ডেস্ক : নানা তর্কবিতর্ক আর উত্তেজনার মধ্যেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ শিল্পী সমিতির শপথগ্রহণ করেছেন নিপুণসহ নবনির্বাচিত সব সদস্য।

শপথ অনুষ্ঠানে প্রথমে সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পড়ান সাবেক সভাপতি মিশা সওদাগর। এর পর নিয়মানুযায়ী নিপুণসহ অন্যদের শপথ পড়ান ইলিয়াস কাঞ্চন।

সঙ্গত কারণেই শপথ অনুষ্ঠানে আসেননি প্রার্থিতা বাতিল হওয়া জায়েদ খান ও চুন্নু। তবে শপথ অনুষ্ঠানে দেখা মেলেনি ডিপজল, রুবেল ও মৌসুমীর।

ডিপজল ও রুবেল দুজনেই মিশা-জায়েদ প্যানেল থেকে সহসভাপতি পদে জয়ী হয়েছিলেন। হারিয়েছিলেন রিয়াজ ও ডিএ তায়েবকে। অন্যদিকে একই প্যানেল থেকে কার্যকরী পরিষদ সদস্য পদে জয়ী হন চিত্রনায়িকা মৌসুমী।

প্রশ্ন উঠতেই পারে— এই তিন তারকা কেন শপথগ্রহণ করেননি?

জানা গেছে, নির্বাচনে তারা মিশা-জায়েদের পক্ষে ছিলেন। কিন্তু নির্বাচন শেষে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করার কারণে শপথ অনুষ্ঠান বয়কট করেছেন তার প্যানেলের বিজয়ীরা। বয়কটের তালিকায় রয়েছেন ডিপজল, রুবেল ও মৌসুমী।

এফডিসিপাড়ার গুঞ্জন, নিজ প্যানেলের বিজয়ী প্রার্থীদের নিয়ে আলাদা শপথের আয়োজন করবেন জায়েদ খান। সেখানে দেখা যেতে পারে এ তিন তারকাকে।

তবে রোববার শপথগ্রহণ না করার বিষয়ে ডিপজল, রুবেল ও মৌসুমীর কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভোটের পর প্রকাশিত ফলে চিত্রনায়িকা নিপুণকে ১৩ ভোটে হারিয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান। তবে সে ফল না মেনে জায়েদের বিরুদ্ধে ভোট কেনাসহ অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ দেন। এর তদন্ত শেষে গত শনিবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে জয়ী ঘোষণা করে আপিল বোর্ড।

যদিও আপিল বোর্ডের কার্যকারিতা আর নেই দাবি করে এই সিদ্ধান্ত মানছেন না জায়েদ খান। আইনিব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন পর পর দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এ নায়ক।

এদিকে জায়েদ খান না মেনে নিলেও নিপুণের জয়কে স্বীকার করে নিয়েছেন তার প্যানেলের সভাপতি পদে লড়াই করা মিশা সওদাগর।

রোববার বিকালে তিনিই শপথ পড়ান ইলিয়াস কাঞ্চন-নিপুণদের।

শপথ পড়ানো শেষে মিশা বলেন, নির্বাচনে জয়ী ও পরাজয়ী সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। শিল্পী সমিতি নির্বাচন একটি মালাবদলের পালা। আজও তাই হয়েছে। সবার কাছে অনুরোধ, পেছনের কথা ভুলে যান। সব ভুলে আমরা আমাদের সমিতিকে এগিয়ে নিয়ে যাব, এটিই আমার প্রত্যাশা। নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের আলোয় এফডিসি আলোকিত হোক এটিই আমি চাই। বিজয়ী প্যানেলকে আমরা সব ধরনের সহায়তা করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31