IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> বিনোদন >> নিজের বিয়েতেই দেবলীনাকে ঢুকতে দিচ্ছিল না পুলিশ

নিজের বিয়েতেই দেবলীনাকে ঢুকতে দিচ্ছিল না পুলিশ

ধূমকেতু নিউজ ডেস্ক : টালিউডের অন্যতম ‘বিন্দাস-বালা’ দেবলীনা কুমার। বন্ধুমহলে বেশ পরিচিত দেবলীনার ‘সোয়্যাগ’। নায়িকার প্রেম থেকে বিয়ে সবই খুল্লামখুল্লা। ২০২০ সালের ডিসেম্বরে প্রেমিক গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে রূপকথার বিয়ে সারেন তিনি। টালিউডের অন্যতম ‘হ্যাপেনিং কপল’ গৌরব-দেবলীনা। বিয়ে নিয়ে মেয়েদের নানান স্বপ্ন থাকে, দেবলীনার মনেও ছিল একটি সুপ্ত বাসনা। সেটি পূরণও করেছিলেন তিনি, কিন্তু সেই স্বপ্ন-পূরণ করতে গিয়ে নিজের বিয়ের মণ্ডপেই ঢুকতে পারছিলেন না উত্তম কুমারের নাতবউ!

ভাবছেন ব্যাপারটা কী? ‘দাদাগিরি’র মঞ্চে সম্প্রতি ফাঁস হল কনে দেবলীনার এই কীর্তি। এদিন সৌরভ দেবলীনার বিয়ের একটি ভিডিয়ো দেখান, সেখানে কনের সাজে গাড়ির স্ট্রিয়ারিং হাতে দেখা যায় দেবাশিস কুমার কন্যাকে। সেইসময় সোশ্যালে ব্যাপক ভাইরাল হয়েছিল এই ভিডিও।

কিন্তু গাড়ি চালিয়ে নিজের বিয়ের আসরে প্রবেশের এই স্বপ্নপূরণ করতে গিয়ে পুলিশের হাতে বাধা পান দেবলীনা। আসলে নায়িকার বিয়েতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী, তাই বিয়ের ভেন্যুতে ছিল কড়া পুলিশি প্রহরা। তাই ঢোকবার মুখে পুলিশ আটকে দেয় দেবলীনাকে। কনে যে এইভাবে গাড়ি চালিয়ে প্রবেশ করতে পারে, তা ঘুণাক্ষরেও ভাবেনি পুলিশ। দেবলীনাকে রীতিমতো সাফাই দিতে হয়েছিল, সে কনে এবং তারই বিয়ের অনুষ্ঠান চলছে ভিতরে।

দেবলীনা বলেন, ‘আমি খুব লাজুক কম, বিয়ের সব ছবিই (ইঙ্গিতে দাঁত বার করা), সব ছবি উদ্ভট পোজে ছবি, একটাও লজ্জা পাওয়া ছবি নেই আমার’। পাশ থেকে রিমঝিম বলে উঠেন উলটে, ‘গৌরব একটু একটু লজ্জা পাচ্ছে’। দেবলীনা যোগ করেন, ‘আমি গাড়ি থেকে নেমে তারপর পালকিতে বসে বিয়ে করতে চলে গেছি’।

একটা সময় বেশ গোলগাল চেহারা ছিল দেবলীনার, সেখান থেকে তন্বী কীভাবে হলেন, সেই রহস্য এদিন ফাঁস করলেন অভিনেত্রী। মডেলিং, অভিনয় জগতে আসবার ইচ্ছে থেকেই দ্বাদশ শ্রেণির পড়া শেষ করে ফিটনেস নিয়ে মাথাব্যাথা শুরু হয় দেবলীনার। এরপর নিয়মিত জিম, রানিং বা সাইকেলিং করেন গৌরব ঘরণী। তার কথায়, একদিন কসরত না করলে অস্বস্তিতে ভোগেন তিনি। ডায়েট করা তার পক্ষে অসম্ভব তাই ফিট থাকতে জিমই ভরসা তার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31