IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন
Home >> প্রবাস >> ইরানের উন্নতিতে বিমুগ্ধ মালয়েশিয়ার মন্ত্রী

ইরানের উন্নতিতে বিমুগ্ধ মালয়েশিয়ার মন্ত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : ৪৩ বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞা এবং শত্রুতা সত্ত্বেও ইরানের উন্নতি দেখে মুগ্ধ হয়েছেন মালয়েশিয়ার প্লান্টেশন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমোডিটিস বিষয়ক মন্ত্রী জুরাইদা কমরউদ্দিন।

ইরানের ইসলামী বিপ্লবের ৪৩তম বার্ষিকী উদযাপনের মধ্যে তেহরান সফরে গিয়ে তিনি তার এই মুগ্ধতার কথা জানিয়েছেন।

জুরাইদা কমরউদ্দিন বলেন, “নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এমন টেকসই উন্নয়ন করতে সক্ষম হয়েছে যা দেখে আমি খুবই মুগ্ধ এবং এটি প্রমাণ করছে যে, ইরানের জনগণ শক্তিশালী অবস্থানে রয়েছে এবং যেকোনো নিপীড়ন রুখে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ।” ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন প্রেস টিভির এক অনুষ্ঠানে তিনি তাঁর এই অনুভূতির কথা জানান।

জুরাইদা কমরউদ্দিন বলেন, “আল্লাহর প্রশংসা গত ৪৩ বছর ধরে ইরান সরকার ভালোভাবে দেশ পরিচালনা করতে পেরেছে।”

বিপ্লব বার্ষিকী উপলক্ষে বিদেশী অতিথিদের ইরান সফর প্রসঙ্গে মালয়েশিয়ার এ মন্ত্রী বলেন, ইরান তার দ্বার উন্মুক্ত করে এবং বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তাদেরকে সফরের সুযোগ দিয়ে সঠিক কৌশল গ্রহণ করেছে। এটি ইরানের জন্য ভালো একটি পদক্ষেপ কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা কর্মকর্তাদের মাধ্যমে আমেরিকার কাছে ইরান এই বার্তা দিতে পারবে যে, তেহরানের প্রতি এসব দেশের সমর্থন রয়েছে।

ইরানের ওপর আমেরিকার আরোপ করা নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি বলেন, আমেরিকার দেখানো পথ তারা অনুসরণ করতে পারেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31