IMG-LOGO

শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহবিশ্বখ্যাত ‘টাইমস ম্যাগাজিন’-এর ১০০ প্রভাবশালীর তালিকায় অভিনেতা রণবীর‘ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করতে প্রস্তুত’বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানালসেই ৩৯ শিক্ষার্থীরফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষারমান্দায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাবাগমারায় অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ এস্কেভেটর অকেজোমান্দায় নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইউএনও’রনাচোলে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ-সার বিতরনের উদ্বোধনরাণীনগরে নয়া ওসির যোগদানচাঁপাইনবাবগঞ্জে ছেলের শোকে মায়ের মৃত্যু, মা ও ছেলেকে পাশাপাশি দাফনগোমস্তাপুরে হাম রুবেলার টিকা দেয়া হবে ৩৫ হাজার ৩২০ জন শিশুকেবাগমারায় ভবানীগঞ্জ ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিতখালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমানশিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> বাড়িভাড়া ১৭ মাসের বাকি দিতে পারেননি সোনিয়া গান্ধী

বাড়িভাড়া ১৭ মাসের বাকি দিতে পারেননি সোনিয়া গান্ধী

ধূমকেতু নিউজ ডেস্ক : মাসিক ভাড়া মাত্র ৪,৬১০ টাকা। তারপরও ২০২০ সালের অক্টোবর থেকে কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী বাসভবন ‘১০ জনপথ’র ভাড়া বকেয়া পড়ে আছে। সেইসঙ্গে দিল্লির আকবর রোড এবং চাণক্যপুরীতে সরকারের দেয়া কংগ্রেসের যে দুটি ভবন আছে, ২০১৩ সাল থেকে সেই দুটিরও মাসিক ভাড়া দেয়া হয়নি। সম্প্রতি ভারতের ‘তথ্য জানার অধিকার আইনে’ (আরটিআই) জবাবে এমনই তথ্য জানানো হয়েছে।

গুজরাটের মিথাপুরের সুরজিত প্যাটেলের আরটিআইয়ের জবাবে কেন্দ্রীয় আবাসন এবং নগরায়ন মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, দিল্লির ২৬ আকবর রোডস্থ সরকারি বাংলার (কংগ্রেসের সদর দফতরের একাংশ, দলের মহিলা শাখা এবং সেবাদলের অফিস আছে) মাসিক ভাড়া হল ১২ লাখ ৬৯ হাজার টাকা। ২০১৩ সালের জানুয়ারি থেকে এই ভাড়া দেয়া হয়নি। একইভাবে চাণক্যপুরীর ভবনের মাসিক ভাড়া ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে মেটানো হয়নি। যে ভবনের মাসিক ভাড়া এখন ৫ লাখ ৭ হাজার টাকায় ঠেকেছে।

নাম গোপন রাখার শর্তে ভারতের কেন্দ্র সরকারের এক কর্মকর্তা বলেন, ‘অনুমোদন ছাড়াই থাকার জন্য দুটি ভবনের মাসিক ভাড়া বেশি হয়ে গেছে। কোনও নির্দিষ্ট সময়সীমার বেশি যদি ভাড়াটে থাকেন, তাহলে মাসিক ভাড়া পৃথকভাবে হিসাব করা হয়। আরটিআইতে যে ভাড়ার উল্লেখ করা হয়েছে, তা গত মাসের (২০২২ সালের জানুয়ারি)। যে পরিমাণ ভাড়া বকেয়া আছে, তা অনেকটাই বেশি।’

তবে ঠিক কত টাকা বাকি আছে, সে বিষয়ে কিছু জানাননি ওই কর্মকর্তা। এমনিতে আকবর রোডের বাংলা হল টাইপ-৮ ধরনের। যা ১৯৯৪ সালে সর্বভারতীয় কংগ্রেস কমিটিকে বরাদ্দ করা হয়েছিল। ১৯৮৫ সালে দেয়া হয়েছিল চাণক্যপুরীর ভবন।

অন্যদিকে ওই কর্মকর্তা জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গী হিসেবে সোনিয়াকে ১০ জনপথের বাংলোটি দেয়া হয়েছিল। টাইপ-৮ ধরনের এই বাংলোর মাসিক ভাড়া হল মাত্র ৪ হাজার ৬১০ টাকা। যা ২০২০ সালের অক্টোবর থেকে মেটানো হয়নি।

উল্লেখ্য, ভারতীয় কেন্দ্র সরকারের উচ্ছেদ নোটিশের পর ২০২০ সালের জুলাইয়ে লোধি এস্টেটের বাংলো ছেড়ে দিয়েছিলেন সোনিয়ার কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

এমনিতে নিয়ম অনুযায়ী, দৈনন্দিন কাজকর্মের জন্য রাজনৈতিক দলগুলোকে বাংলো দেয়া হয়। অফিস নির্মাণের জন্য যখন কোনও দলকে জমি দেয়া হয়, তখন সেই জমি হাতে আসার তিন বছরের মধ্যে ছেড়ে দিতে হয় সংশ্লিষ্ট বাংলো। সেখানে ২০১০ সালে জমি পেয়েছিল কংগ্রেস। বিষয়টি নিয়ে কংগ্রেসের তরফে সরকারিভাবে মুখ খোলা হয়নি।

তবে নাম গোপন রাখার শর্তে কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেছেন, ‘বাংলোগুলো ব্যবহারের মেয়াদ বাড়িয়েছিল সরকার। আমাদের নতুন ভবনের নির্মাণকাজ চলছে। করোনাভাইরাস মহামারীর জন্য কাজে বিলম্ব হয়েছে। সেই ভবন তৈরি হয়ে গেলেই আমরা বাংলো ছেড়ে দেব। নির্বাচনের জন্য সেই বিষয়টি উত্থাপন করা হয়েছে।’

যদিও কংগ্রেস নেতার এই যুক্তিকে পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির। বিজেপির জাতীয় মুখপাত্র আরপি সিং বলেন, ‘পরিবারতন্ত্রের দিন শেষ হয়ে গেছে। সরকারি ভবনের জন্য কংগ্রেসকে অবশ্যই টাকা দিতে হবে। আমাদের সরকারের সময় যারা সরকারি ভবনে আছেন, তাদের অবশ্যই ভাড়া দিতে হবে এবং মেয়াদ শেষ হয়ে গেলে তা ছেড়ে দিতে হবে।’ সূত্র- হিন্দুস্তান টাইমস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031