IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যুসাপাহারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আমিনুর শেখের উঠান বৈঠকরাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়ক
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> বিকেলের নাস্তায় চিকেন সাসলিক

বিকেলের নাস্তায় চিকেন সাসলিক

ধূমকেতু নিউজ ডেস্ক : বিকেলের নাস্তায় চিকেনের পদ আমরা অনেকেই পছন্দ করি। আর এর সঙ্গে যদি থাকে সবজি সেটি হবে স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এমনি এক খাবার হলো চিকেন সাসলিক। যা মাংস আর নানা পদের সবজি দিয়ে তৈরি করা যায়। এছাড়াও এটি ঝটপট তৈরি করা যায়। চলুন জেনে নিই কিভাবে তৈরি করা যায় এই মজার রেসিপিটি-

উপকরণ

১.কিউব করে কাটা মুরগির বুকের মাংস আধা কেজি

২.মরিচের গুঁড়া আধা চা চামচ

৩.গোল মরিচের গুঁড়া আধা চা চামচ

৪.চিলি সস ১ চা চামচ

৫.টমেটো সস ১ চা চামচ

৬.লেবুর রস ২ চা চামচ

৭.রসুন বাটা আধা চা চামচ

৮.লবণ পরিমাণমতো

৯.পুদিনা পাতা বাটা ১ চা চামচ

১০.কিউব করে কাটা পেঁয়াজ

১১.টমেটো

১২.শসা ও গাজর পরিমাণমতো
১৩.সয়াবিন তেল ২ চা চামচ

প্রণালী: সাসলিক তৈরির স্টিকগুলো আধা ঘণ্টার মতো ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখুন। কিউব করে রাখা গাজরগুলো আধা সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠাণ্ডা করে নিতে হবে। চিকেন কিউব ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে রেখে দিন ২ ঘণ্টার মতো। এবার সাসলিক স্টিকে একে একে গাজর, টমেটো, পেঁয়াজ, শসা ও চিকেন কিউব স্টিকের শেষ মাথা পর্যন্ত গেঁথে নিন।

সবগুলো সাসলিকে তেল ব্রাশ করে ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ মিনিট বেক করুন। ওভেন ব্যবহার না করলে চুলায়ও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ননস্টিক প্যানে সেঁকে নিতে হবে। দুই পাশই ১৫ মিনিট করে সেঁকে নিন। মাঝে মাঝে সামান্য তেল ব্রাশ করে দিতে পারেন।

পোড়া পোড়া হয়ে এলে নামিয়ে নান রুটি, পোলাও কিংবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন সাসলিক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31