ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে গরু ও মানুষ বোঝাই নছিমনের ধাক্কায় একজন নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তির নাম আকুল হোসেন (৪০)। তিনি উপজেলার হারোয়া পূর্বপাড়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা মশিউর রহমান বলেন, নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া নতুন বাজার এলাকায় রাস্তা পারা পাড় হওয়ার সময় গুরুদাসপুর থেকে পাবনা গামী গরু ও মানুষ বোঝাই শ্যালো মেশিন চালিত নছিমন গাড়ী একজন ব্যক্তিকে ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
তিনি আরও বলেন, নছিমন ও চালককে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন রয়েছে।


