IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নেপাল ও চীনে বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৫০০দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির শঙ্কাবাঘার জননী ক্লিনিকে সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু,” মৃতপ্রায় নবজাতককে রেফার্ডের অভিযোগ‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ঘরেই তৈরির করুন চালতার আচার

ঘরেই তৈরির করুন চালতার আচার

ধূমকেতু নিউজ ডেস্ক : আচার খেতে কে না পছন্দ করেন! খিচুরির সাথে আচার না হলে অনেকেরই চলে না। বিশেষ করে চালতার আচার খেতে কোনো উপলক্ষ্য লাগে না। যখন তখনই এই আচার মুখে পুরলেই স্বস্তি মেলে। এই আচার দেখলেই সবার জিভে চলে আসে জল।

তবে অনেকেই ঘরে চালতার আচার সঠিক উপায়ে তৈরি করতে পারেন না বলেই, তা খেতে সুস্বাদু হয় না। তবে এই রেসিপি অনুসরণ করে আপনি চাইলে খুব সহজেই সবচেয়ে ভালো স্বাদের চালতার আচার তৈরি করতে পারবেন। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. চালতা ২টি
২. সরিষার তেল ১কাপ
৩. পাঁচফোড়ন ১ চা চামচ
৪. তেজপাতা ২টি
৫. সিরকা ১ টেবিল চামচ
৬. লবণ ১ টেবিল চামচ
৭. শুকনো লাল মরিচ ৫-৬টি
৮. ভাজা মৌরি গুঁড়া ১ টেবিল চামচ
৯. হলুদ গুঁড়া ১ চা চামচ
১০. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
১১. ধনিয়া গুঁড়া ১ চা চামচ
১২. সরিষা বাটা ১ চা চামচ
১৩. রসুন বাটা আধা চা চামচ
১৪. চিনি আধা কাপ ও
১৫. গুড় আধা কাপ।

পদ্ধতি

প্রথমে চালতা পাতলা করে কেটে নিন। তারপর হালকা ছেঁচে নিতে হবে। এরপর গরম পানিতে সামান্য হলুদ মিশিয়ে ভাপ দিয়ে নিতে হবে চালতা।

এরপর চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিন। তারপর পাঁচফোড়ন ও তেজপাতা হালকা ভেজে নিতে হবে। পাঁচফোড়ন ফুটতে শুরু করলে বাটা মসলা, গুঁড়া মসলা ও সিরকা মিশিয়ে নাড়তে হবে।

এবার অল্প সময় নেড়ে মসলা কসিয়ে ভাপ দেওয়া চালতাগুলো দিয়ে দিন। চালতা নেড়ে মসলার সাথে মিশিয়ে দিন ভালো করে। এবার চিনি ও গুড় দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে। মিশিয়ে দিন সামান্য লবণ।

চিনির পানি শুকিয়ে আচার আঁঠালো হয়ে আসলেই মৌরি গুঁড়া ও শুকনো মরিচ দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন। ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা চালতার আচার।

কাচের বয়ামে রেখে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন এই আচার। তবে মাঝেমধ্যে রোদে দিতে হবে। তাহলে আচার দীর্ঘদিন ভালো থাকবে।

রেসিপি- ঝুমুর’স রেসিপি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ