IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> খেলা >> টপ নিউজ >> ২৪ বছর পর পাকিস্তানে অস্ট্রেলিয়া

২৪ বছর পর পাকিস্তানে অস্ট্রেলিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : দ্বিপাক্ষীক সিরিজ খেলতে দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শেষবার ১৯৯৮ সালে পাকিস্তানের মাটিতে খেলেছিলো অস্ট্রেলিয়া। রোববার ভোরে একটি বিশেষ বিমানে ইসলামাবাদে পৌঁছায় অস্ট্রেলিয়া দল। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হোটেলে পৌঁছায় অজিরা।

দলটির পাকিস্তানে পৌঁছানোর ছবি টুইটারে আপলোড দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অজি অধিনায়ক প্যাট কামিন্সের হাস্যোজ্জল ছবি দিয়ে সেই ক্যাপশনে সিএ লিখেছে, ‘আমাদের পুরুষ ক্রিকেট দল ইসলামাবাদে পৌঁছেছে।’

উল্লেখ্য, এখানে এক দিন আইসোলেশনে থেকে সোমবার থেকেই অনুশীলনে নামবে অস্ট্রেলিয়া দল।

এবারের পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এছাড়াও আছে একটি টি-টোয়েন্টি ম্যাচ। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত।

গত নভেম্বরে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত হয়েছিল। প্রায় তিন মাস পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিবিড় পর্যবেক্ষণ করে সিএ।

এর আগে সেই ১৯৯৮ সালে সর্বশেষ পাকিস্তান সফরে তিন ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। টেস্টে ১-০ ব্যবধানে ও ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল অজিরা।

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে বহনকারী বাসে জঙ্গি হামলা হওয়ার পর নিরাপত্তা শঙ্কায় বিশ্বের অন্যান্য টেস্ট খেলুড়ে দেশগুলো পাকিস্তান সফর থেকে বিরত থাকে। যদিও গত ছয় বছরে পাকিস্তান সফর করেছে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল।

অবশ্য পাকিস্তান সফরে না গেলেও, নিরপেক্ষ ভেন্যুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারবার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করে পিসিবি।

এদিকে, এবারের সফরে আগামী ৪ মার্চ থেকে রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজ দিয়ে পাকিস্তানের বিপক্ষে লড়াই শুরু করবে অস্ট্রেলিয়া। পরের দুই টেস্ট অনুষ্ঠিত হবে করাচি ও লাহোরে। ১২ ও ২১ মার্চ শুরু হবে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টেস্ট।

এরপর ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে আগামী ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31