IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে মাতাল অবস্থায় উদ্ধারকৃত বিএসএফ সদস্যকে ফেরত

ধামইরহাটে মাতাল অবস্থায় উদ্ধারকৃত বিএসএফ সদস্যকে ফেরত

ভারতীয় বর্ডার গার্ড বিএসএফ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপান অবস্থায় উদ্ধারকৃত বিএসএফ সদস্য দিলিপ কুমারকে ব্যাটলিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত দেওয়ায় হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) দুপূর সাড়ে ১২ টায় কালুপাড়া সীমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার এলাকায় বিএসএফের হাতে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য দিলিপ কুমার ইউনিফর্ম পরিহিত অবস্থায় মদপান করে ধামইরহাট উপজেলার কালুপাড়া সীমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চিৎকার করতে থাকেন।

এসময় কালুপাড়া গ্রামবাসীরা তাকে আটক করে স্থানীয় কালুপাড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দেয়।

বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম নাদিম আরেফিন জানান, সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর ভারতীয় বিএসএফ-১৩৭ ব্যাটলিয়নের সাথে যোগাযোগ করা হয়।

লে. কর্ণেল এসএম নাদিম আরেফিন আরও বলেন, রোববার দুপূর সাড়ে ১২ টায় কালুপাড়া সিমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটলিয়নের পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দিলিপ কুমার হস্তান্তর করা হয়েছে। এ সময় বিএসএফ-১৩৭ ব্যাটলিয়নের কর্ণেল গুলজার যাদব উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31